
Trump Announces Extradition Of 26/11 Accused Tahawwur Rana To India: ভারত বহু বছর ধরেই তাহাউরের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এদিনের দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন এই প্রত্যর্পণের কথা।
ওয়াশিংটন: বৃহস্পতিবার থেকেই সব নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের দিকে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সময় অনুযায়ী, আজ ভোরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় মোদির। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে (Tahawwur Rana) ভারতে ফেরানো হবে বলে জানিয়েছে আমেরিকা। ভারত বহু বছর ধরেই তাহাউরের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এদিনের দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন এই প্রত্যর্পণের কথা।
