ওই তরুণীর প্রাক্তন প্রেমিকের বাড়ির দরজায় ডেলিভারি বয় একশোটি পিৎজার বক্স রেখে আসছেন, এই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি জানাজানি হয়৷
এই ছবি ছড়িয়েছে সমাজমাধ্যমে৷ ছবি- ইনস্টাগ্রাম থেকে
গুরুগ্রাম: প্রেম দিবসে প্রিয় মানুষটিকে মনের মতো উপহার কিনে দেন অনেকেই৷ অনেকের আবার প্রাক্তনের কথা মনে পড়ে এই বিশেষ দিনটিতে৷ কিন্তু প্রাক্তনের প্রেমিকের উপরে রাগ মেটাতেও যে এই দিনটিকে বেছে নেওয়া যায়, তা প্রমাণ করলেন গুরুগ্রামের এক মহিলা৷
জানা গিয়েছে, ২৪ বছর বয়সি ওই তরুণীর নাম আয়ুষি রাওয়াত৷ অনলাইনে অর্ডার করে ভ্যালেটাইন্স ডে-র দিন ১০০টি পিৎজা নিজের প্রাক্তন প্রেমিকের ঠিকানায় পাঠান তিনি৷ তবে পিৎজাগুলির দাম না মিটিয়ে ক্যাশ অন ডেলিভারি অপশন বাছেন তিনি৷ ফলে ওই পিৎজার দাম মেটানোর দায় গিয়ে পড়ে ওই তরুণীর প্রাক্তন প্রেমিকের উপরেই৷
ওই তরুণীর প্রাক্তন প্রেমিকের বাড়ির দরজায় ডেলিভারি বয় একশোটি পিৎজার বক্স রেখে আসছেন, এই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি জানাজানি হয়৷
যদিও এই ঘটনা আদৌ সত্যি নাকি প্রচার পাওয়ার একটি কৌশল, তা নিয়েই সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে৷ অনেকেরই দাবি, এত বিপুল অঙ্কের অর্ডার ক্যাশ অন ডেলিভারি অপশন দিয়ে করা যায় না৷
অন্য একজনের মতে, ওই তরুণী তাঁর মোবাইল নম্বর থেকে অর্ডার করে থাকলে চাইলেই তা প্রত্যাখ্যান করতে পারতেন তাঁর প্রাক্তন প্রেমিক৷ অনেকে আবার বলছেন, নিছক প্রচার পাওয়ার তাগিদেই ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা সাজিয়ে সমাজমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে৷
(Feed Source: news18.com)