ICC Champions Trophy 2025: তৈরি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ছক! মাস্টার প্ল্যান রোহিত-গম্ভীরের! বড় চমক!

ICC Champions Trophy 2025: তৈরি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ছক! মাস্টার প্ল্যান রোহিত-গম্ভীরের! বড় চমক!

Team India Ready Their Strategy To Win ICC Champions Trophy 2025: ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় দল। তারপর ২৩ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্য়াচ ও ২ এপ্রিল খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

দুবাই: কোচ হওয়ার পর থেকে দেশকে এখনও পর্যন্ত কোনও বড় সাফল্য এনে দিতে পারেননি গৌতম গম্ভীর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধো টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারা, একের পর এক ধাক্কায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে টিম ইন্ডিয়ার হেড স্যারের। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে প্রমাণ করার সম্ভবত শেষ সুযোগ পেতে চলেছেন গম্ভীর।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় দল। তারপর ২৩ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্য়াচ ও ২ এপ্রিল খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে একাধিক অলরাউন্ডার রাখা হয়েছে। রয়েছে মোট ৫ স্পিনার। সেখানে কোন ছক বা স্ট্র্যাটেজি নেবেন ‘গুরু’ গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। আপাতত বাংলাদেশ ম্যাচ ধরেই এগোতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের টিম কম্বিনেশন কেমন হবে, কোন ১১ জন সুযোগ পাবেন প্রথম ম্যাচে তা নিয়ে জল্পনার কোনও শেষ নেই। গৌতম গম্ভীর ফের কোনও চমক দেন কিনা সেটাও দেখার। ভারতের হয়ে ওপেন করবেন সম্ভবত রোহিত শর্মা ও শুভমন গিল। তারপর যথাক্রমে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল ও হার্দিক পাণ্ডিয়া। দলে দুই স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।

এছাড়া এক জন স্পেশালিস্ট স্পিনার থাকবে ভারতীয় দলে। সেটা কুলদীপ যাদব না বরুণ চক্রবর্তী সেটাই দেখার। তবে এখনও পর্যন্ত এগিয়ে কুলীদপ যাদবই। কারণ কুলদীপের অভিজ্ঞতা অনেক বেশি। অন্যদিকে, দুই পেসার হতে পারেন মহম্মদ শামি ও অর্শদীপ সিং। গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শামি ও অর্শদীপ এগিয়ে।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব / বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অর্শদীপ সিং / হর্ষিত রানা।