Heart Attack: হাঁটতে হাঁটতেই স্কুলের গেটে লুটিয়ে পড়ল ছাত্রী, কয়েক মিনিটে সব শেষ! ১৬ বছরে প্রাণ কাড়ল হার্ট অ্যাটাক?

Heart Attack: হাঁটতে হাঁটতেই স্কুলের গেটে লুটিয়ে পড়ল ছাত্রী, কয়েক মিনিটে সব শেষ! ১৬ বছরে প্রাণ কাড়ল হার্ট অ্যাটাক?
প্রতীকী ছবি৷

হায়দ্রাবাদ: হেঁটে হেঁটেই স্কুলে যাচ্ছিল দশম শ্রেণির ছাত্রীর৷ স্কুলের সামনেও পৌঁছে গিয়েছিল সে৷ স্কুলে ঢোকার ঠিক মুখে আচমকাই গেটের সামনে লুটিয়ে পড়ল ওই ছাত্রী৷ তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত চিকিৎসাও শুরু হয়৷ দ্বিতীয় একটি হাসপাতালেও পাঠানো হয় ছাত্রীকে৷ সেখানেই ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সি ওই ছাত্রীর৷