
‘হিট দ্য ফার্স্ট কেস’এর ট্রেলার লঞ্চ
‘হিট দ্য ফার্স্ট কেস’ ছবির ট্রেলারে রাজকুমার রাওকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে চলেছে। এর পাশাপাশি রাজকুমারকে হঠাত নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তিকে খোঁজার মামলার তদন্ত করতে দেখা যেতে চলেছে। তবে গল্পের সবথেকে বড় টুইস্ট তখন সামনে আসে যখন এই সময়ে অভিনেতা রাজকুমার রাওকে নিজের অতীতের স্মৃতিতেও লড়াই করতে দেখা গিয়েছে। একইসঙ্গে রাজকুমার রাওয়ের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে চলেছে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে। এছাড়াও সনু কুমার, রোহন সিং-এর মতো নতুন শিল্পীরাও অভিনয় করতে চলেছেন ‘হিট দ্য ফার্স্ট কেস’এ।

সাসপেন্স ও থ্রিলারে ভরপুর ছবি
ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন যিনি তাঁর অতীতের এক ভয়ঙ্কর স্মৃতির কারণে মানসিক অস্থিরতায় ভুগছেন। একই সঙ্গে তাঁর বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা, যিনি এখানে রাজকুমারকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে চলেছেন। এই ছবিতে রাজকুমারকে একজন নিখোঁজ কিশোরের মামলার সমাধান করতে দেখা যায়। কিন্তু এদিকে, রাজকুমার রাও-এর বান্ধবীও হঠাৎ নিখোঁজ হয়ে যান। ছবিটির ট্রেলারই অনেকটা স্পষ্ট যে এই ছবিটি সাসপেন্স ও থ্রিলারে ভরপুর হতে চলেছে।
রিমেকেই ভরসা বলিউডের
‘হিট দ্য ফার্স্ট কেস’ ছবিটি একই নামের তেলেগু ছবির হিন্দি রিমেক। হিন্দি রিমেকটি পরিচালনা করেছেন ডক্টর শৈলেশ কোলানু, তেলেগু চলচ্চিত্রও পরিচালনা করেছিলেন তিনি। রাজকুমার রাও এবং সানিয়া মালহোত্রা ছাড়াও ছবিতে অভিনয় করেতে চলেছেন দালিপ তাহিল, মিলিন্দ গুনাজি, শিল্পা শুক্লা এবং সঞ্জয় নার্ভেকার। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসের ১৫ তারিখে মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও অভিনীত ‘হিট দ্য ফার্স্ট কেস’।
(Source: oneindia.com)
