Bareilly Drunk Groom: বন্ধুর গলায় মালা মদ্যপ বরের! রেগে আগুন কনে বিয়ে বাতিল করে…

Bareilly Drunk Groom: বন্ধুর গলায় মালা মদ্যপ বরের! রেগে আগুন কনে বিয়ে বাতিল করে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মদ্যপ বর! মত্ত অবস্থায় এলেন বিয়ে করতে! আর এসেই এক কাণ্ড ঘটিয়ে বসলেন! মদ্যপ বর বিয়ের মালা মানে বরমাল্য কনের বদলে দিয়ে বসলেন বন্ধুর গলায়। আর বরের এহেন কাণ্ডকারখানা দেখে কনে তো একেবারে রেগে আগুন। যাকে বলে অগ্নিশর্মা! রেগেমেগে বিয়েটাই বাতিল করে দিলেন কনে। শুধু বিয়ে বাতিল করা-ই নয়, বরযাত্রীদের পত্রপাঠ বাড়ি ফেরতও পাঠালেন কনে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। বরেলির কিওলদিয়ায়। শনিবার রাতে ঘটনাটি ঘটে। কনের বাড়ির লোক যদিও কনেকে একবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কনে তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষে কনের বাবার অভিযোগের ভিত্তিতে, পাত্র ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিসে মামলা দায়ের করা হয়। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

(Feed Source: zeenews.com)