Viral news: হাসপাতালের বাইরে বিক্ষোভ জানান বান্টি৷ তার পর অটোরিকশায় স্ত্রীর সঙ্গে হাসপাতাল থেকে বাড়িতে চলে যান৷ তাঁর স্ত্রীর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল বান্টি কোমায় চলে গিয়েছেন৷
এই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
রাতলাম: কোমর থেকে ঝুলঝে মল ভর্তি থলি (colostomy)৷ নাকে প্যাঁচালো টিউব৷ এই অবস্থায় হাসপাতালের আইসিইউ থেকে বেরিয়ে এলেন এক ব্যক্তি৷ মধ্যপ্রদেশের রাতলামে এই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ জানা গিয়েছে দীনদয়াল নগর থানা এলাকায় মোতিনগর অঞ্চলের বাসিন্দা বান্টি নিনামা একটি হাতাহাতিতে জড়িয়ে পড়ে আহত হন৷ প্রথমে তাঁকে স্থানীয় মেডিক্যাল কলেজ লাগোয়া একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ তার পর তাঁকে পাঠানো হয় বেসরকারি হাসপাতালে৷
স্থানীয় বাসিন্দারা জানান সোমবার হাসপাতালের বাইরে বিক্ষোভ জানান বান্টি৷ তার পর অটোরিকশায় স্ত্রীর সঙ্গে হাসপাতাল থেকে বাড়িতে চলে যান৷ তাঁর স্ত্রীর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল বান্টি কোমায় চলে গিয়েছেন৷ তাঁর স্ত্রীর অভিযোগ,‘‘হাসপাতালে ভর্তির ১২ ঘণ্টার মধ্যে আমরা ৪০ হাজার টাকা দিয়ে দিই৷ তার পর আরও টাকা যোগাড় করতে হয়৷ ফিরে আসার পর বলা হয় স্বামী কোমায় আছেন৷ এদিকে দেখি আমার স্বামী তখন রেগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছেন৷’’
এই ঘটনায় স্বাস্থ্যকর্তারা তদন্তের নির্দেশ দিয়েছেন৷ তিন সদস্যের দল তৈরি করা হয়েছে তদন্তের জন্য৷ এদিকে বান্টি নিনামার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাদের দাবি, ওই ব্যক্তির বিল হয়েছিল ৮ হাজার টাকা৷
(Feed Source: news18.com)