Karnataka Horror: তারা গোনার মাঝেই ‘টার্গেট’! ভারত ঘুরতে আসা ইজরায়েলি তরুণীকে ‘গণধর্ষণ’! তারপর… হাড়হিম …

Karnataka Horror: তারা গোনার মাঝেই ‘টার্গেট’! ভারত ঘুরতে আসা ইজরায়েলি তরুণীকে ‘গণধর্ষণ’! তারপর… হাড়হিম …

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের অনেক কথা শুনেছেন। তাই দেখতে এসেছিলেন আর্যভট্টের ভারতকে। উঠেছিলেন একটি হোম স্টে-তে। বেশ ভালোই কাটছিল ভারত ভ্রমণের দিনগুলো। কিন্তু তাল কাটল এক রাতেই! তারা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন ইজরায়েলি পর্যটক তরুণী! ৩ জন মিলে ‘গণধর্ষণ’ করে তাঁকে! তারপর ছুড়ে ফেলে দেয় একটি খালে!

হাড়হিম করে দেওয়া ঘটনাটি ঘটেছে কর্নাটকে। জানা গিয়েছে, ২৭ বছরের ওই ইজরায়েলি তরুণী, স্থানীয় এক হোম স্টে মালিকের সঙ্গে তুঙ্গভদ্রা লেফট ব্যাংক ক্যানালে তারা দেখতে যান। সেইসময় ২ তরুণীকে টার্গেট করে ৩ ব্যক্তি। অভিযোগ, ওই ৩ জন মিলে গণধর্ষণ করে ২ জনকে। তারপর তাঁদের ক্যানালে ফেলে দেয়। ঘটনাটি ঘটে UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া, বিদেশি ও ভারতীয় উভয় পর্যটকদের কাছেই সমান জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে।

রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই ৩ অভিযুক্ত আগে থেকেই ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। ২ তরুণী তাদের কাছে নিকটবর্তী পেট্রোল পাম্পের খোঁজ করতে যান। অভিযোগ, তখন ওই ২ তরুণীর কাছে টাকা চান অভিযুক্তরা। তাঁরা টাকা দিতে রাজি না হলেই পরিস্থিতি বদলে যায়। অভিযুক্তরা কন্নড় ও তেলেগুভাষী বলে জানা গিয়েছে।

(Feed Source: zeenews.com)