Composite Grant: প্রাথমিক স্কুলগুলিকে ‘চক-ডাস্টার’ কেনার জন্য মঞ্জুর ‘কম্পোজিট গ্রান্ট’, কিন্তু ‘অর্ধেক’ কেন? প্রশ্ন শিক্ষামহলে

Composite Grant: প্রাথমিক স্কুলগুলিকে ‘চক-ডাস্টার’ কেনার জন্য মঞ্জুর ‘কম্পোজিট গ্রান্ট’, কিন্তু ‘অর্ধেক’ কেন? প্রশ্ন শিক্ষামহলে

চক ও ডাস্টার কেনার জন্য প্রাথমিক স্কুলগুলিকে দেওয়া হল টাকা। ‘কম্পোজিট গ্রান্ট’-এর টাকা মঞ্জুর করা হয়েছে, কিন্তু করা হল অর্ধেক। এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে শিক্ষক মহলে

কলকাতা: চক ও ডাস্টার কেনার জন্য প্রাথমিক স্কুলগুলিকে দেওয়া হল টাকা। ‘কম্পোজিট গ্রান্ট’-এর টাকা মঞ্জুর করা হয়েছে, কিন্তু করা হল অর্ধেক। এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে শিক্ষক মহলে।

রাজ্যের প্রাথমিক স্কুল এবং শিশু সুরক্ষা কেন্দ্র (এমএসকে )-তে ‘কম্পোজিট গ্রান্ট’ দেওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। তবে প্রাথমিক স্কুলগুলিতে যা অর্থ প্রাপ্য তার অর্ধেক টাকা মঞ্জুর করা হয়েছে।নিয়ম অনুযায়ী, এক থেকে ৩০ জন পড়ুয়া হলে দশ হাজার টাকা, ৩১ থেকে ১০০ জন পড়ুয়া হলে ২৫ হাজার টাকা।১০১ থেকে ২৫০ জন পড়ুয়া হলে ৫০ হাজার টাকা।

২৫১ থেকে হাজার জন হলে ৭৫ হাজার টাকা দেওয়ার কথা।কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী, সেই টাকা অর্ধেক দেওয়া হবে। এই ‘কম্পোজিট গ্রান্ট’-এর টাকা দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছিল শিক্ষক মহলের একাংশ। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এরপরেও ফের ‘কম্পোজিট গ্রান্ট’-এর বাকি অংশ দেওয়া হতে পারে।

গত বছর রাজ্যের অনেক স্কুল অভিযোগ জানায়, ‘কম্পোজিট গ্রান্ট’ নাকি অনিয়মিত।  তাঁদের বক্তব্য, কাজকর্ম চালাতে বহু স্কুল কম্পোজিট গ্রান্টের উপরে নির্ভরশীল। এই টাকা সময়মতো না পাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা।

(Feed Source: news18.com)