
মহিমা চৌধুরী
অনুপম খের, মহিমাকে সমন্বিত একটি ভিডিও শেয়ার করেছেন এবং লিখেছেন, “@mahimachaudhry1 এর সাহস এবং ক্যানসারের গল্প। আমি আমার ৫২৫ তম চলচ্চিত্র #TheSignature-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য এক মাস আগে ইউনাইটেড স্টেটস থেকে #MahimaChaudhry কে ফোন করেছিলাম। কথোপকথনের পর জানতে পারলাম যে মহিমা স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন।”

সোনালি বেন্দ্রে
সোনালি বেন্দ্রে একজন ক্যানসার জয়ী অভিনেত্রী। ২০১৮ সালে অভিনেত্রীর মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে। ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, সোনালি প্রকাশ করেছেন যে, তাঁর ক্যানসারের অস্ত্রোপচারের পরে তাঁর ২৩-২৪ ইঞ্চি দাগ ছিল। সোনালি সবসময় ক্যানসারকে পরাজিত করার বিষয়ে সোচ্চার এবং সেইসঙ্গে এই রোগের বিরুদ্ধে লড়াই করা অন্যদের সাহসী এবং শক্তিশালী হতে উৎসাহিত করে।

মনীষা কৈরালা
বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা অনেকের কাছেই অনুপ্রেরণা। বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রের অংশ হওয়া এই অভিনেত্রী ২০১২ সালে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হন। কয়েক বছর আগে তিনি এই রোগ থেকে সেরে উঠেছিলেন। ২০১৮ সালে, মনীষা তাঁর আত্মজীবনী ‘Healed: How Cancer Gave Me A New Life’ প্রকাশ করেন।
লিসা রায়
লিসা রায় একজন ক্যানসার জয়ী। অভিনেত্রী মাল্টিপল মাইলোমা নামক ক্যানসারের একটি বিরল রূপের সঙ্গে লড়াই করেছেন। তিনি সর্বদা রোগের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে সোচ্চার ছিলেন এবং সর্বদা মানুষকে এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুপ্রাণিত করেন।

কিরণ খের
অভিনেত্রী কিরণ খের গত বছর মাল্টিপল মাইলোমায় আক্রান্ত হয়েছিলেন। খবরটি শেয়ার করেছেন তাঁর স্বামী, অভিনেতা অনুপম খের এবং তাঁদের ছেলে সিকান্দর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ এই অভিনেত্রী।
(Source: oneindia.com)
