Meerut Murder Case: সৌরভের প্রেসক্রিপশন নিজে হাতে জাল করে মুসকান! তা দেখিয়েই কেনা হয় ঘুমের ওষুধ! কীভাবে তৈরি হল হত্যার নীল নকশা? শুনলে কেঁপে যাবেন আপনিও

Meerut Murder Case: সৌরভের প্রেসক্রিপশন নিজে হাতে জাল করে মুসকান! তা দেখিয়েই কেনা হয় ঘুমের ওষুধ! কীভাবে তৈরি হল হত্যার নীল নকশা? শুনলে কেঁপে যাবেন আপনিও

এ বার জানা গেল, সৌরভের প্রেসক্রিপশন নিজের হাতে জাল করে দোকান থেকে ঘুমের ওষুধ কিনে আনে মুসকান।

মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে হত্যার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লকে। এই ঘটনার তদন্ত করতে গিয়ে প্রতি পদে আরও নানা রোমহর্ষক তথ্য খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা।

ঠিক যেমন, এ বার জানা গেল, সৌরভের প্রেসক্রিপশন নিজের হাতে জাল করে দোকান থেকে ঘুমের ওষুধ কিনে আনে মুসকান।
এরপরে খাবারের সঙ্গে কড়া মাত্রায় ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সে। ওষুধের প্রভাবে সৌরভ ঝিমিয়ে পড়তেই নেমে আসে একের পর এক ছুরির কোপ। ছিন্নভিন্ন হয়ে যায় সৌরভের হৃদপিণ্ড।

এই তথ্য সামনে আসার পরেই রবিবার সংশ্লিষ্ট ওষুধের দোকানটিতে তল্লাশি চালিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে দোকানের সমস্ত কর্মীদের। 

প্রসঙ্গত, সৌরভকে হত্যার কিছুদিন আগে গত ২৭ ফেব্রুয়ারি ছিল মুসকানের জন্মদিন। তাঁকে সারপ্রাইজ দিতেই লন্ডন থেকে মেরঠের বাড়িতে চলে আসেন সৌরভ। ওই দিন হইহুল্লোড় করে কাটানোর চার দিন পরেই ছিল সৌরভ-মুসকানের মেয়ের জন্মদিন। সেইদিনও আনন্দেই কাটে। তার মধ্যেই সৌরভকে হত্যার নীল নকশা তৈরি করে ফেলে মুসকান।

এর পরেই সৌরভকে মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে খুন করার পরিকল্পনা করে মুসকান। পরিকল্পনা মাফিক স্থানীয় এক ওষুধের দোকান থেকে কিনে আনেন ওষুধও। যেহেতু, এই ধরনের ওষুধ নির্দিষ্ট প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না, সে জন্য আগে ভাগেই স্বামীর একটি প্রেসক্রিপশন সরিয়ে ফেলে মুসকান। তারপর সেখানে নিজেই ওই ওষুধের নাম লিখে ফেলে সে। 

মেয়ের জন্মদিনের দিনই কাজ হাসিল করতে চেয়েছিল মুসকান। ওষুধ কিনে স্বামীকে মদের সঙ্গে মিশিয়ে খাওয়ানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু, সৌরভ মদ্যপান না করায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

এর পর ৩ মার্চ সৌরভ নিজের বাড়িতে যায়। ৪ মার্চ রাতে বাড়ি থেকে লাউয়ের তরকারি নিয়ে ভাড়াবাড়িতে ফেরেন। সেই সুযোগেরই সদ্ব্যবহার করে মুসকান। তরকারি গরম করার বাহানায় তাতে কড়া মাত্রার ঘুমের ওষুধ দেয় সে। সেই খাবার খেয়ে অচৈতন্য হয়ে পড়েন সৌরভ।

সৌরভ ঝিমিয়ে পড়তেই বাজার থেকে কিনে আনা ছুরি দিয়ে স্বামীর হৃদ্‌পিণ্ড ছিন্নভিন্ন করে দেয় মুসকান। তারপর তাঁর প্রেমিক সাহিলকে সঙ্গে নিয়ে দুজনে মিলে সৌরভের দেহ ১৫ টুকরো করে তা একটি ড্রামে ভরে তাতে সিমেন্ট দিয়ে সিল করে দেয়।

(Feed Source: news18.com)