Comedian Swati Sachdeva: ফের ‘অশালীন’ মন্তব্য! ‘মা আমার ভাইব্রেটর ধার নিতে এসেছে’, এবার বিতর্কে…

Comedian Swati Sachdeva: ফের ‘অশালীন’ মন্তব্য! ‘মা আমার ভাইব্রেটর ধার নিতে এসেছে’, এবার বিতর্কে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৌতুকানুষ্ঠানে ফের ‘আশালীন’ মন্তব্য়! ‘মা আমার ভাইব্রেটর ধার নিতে এসেছে’. এবার বিতর্কে স্বাতী সচদেব। তাঁর বিরুদ্ধে সমালোচনা ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

ঘটনাটি ঠিক কী? বলার বিষয় ছিল  ‘ভাইব্রেটর’।   কৌতুকানুষ্ঠানের মঞ্চে নিজের মায়ের প্রসঙ্গ টেনে এনেছেন স্বাতী। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, মা আমার থেকে ভাইব্রেটর ধার নিতে এসেছে’। শুধু তাই নয়স কৌতুকশিল্পী জানান, সমস্যা এড়াতে তিনি বলেন এই ‘ভাইব্রেটর’ আসলে তাঁর বাবার। এই মন্তব্যেই খেপে উঠেছেন নেটাগরিকেরা। আর তাতেই রীতিমতো ক্ষুদ্ধ নেটাগরিকেরা।

এদিকে অনুষ্ঠানের ভিডিয়োতে অবশ্য দেখা যাচ্ছে, স্বাতীর মন্তব্য়ে হাসির রোল উঠেছে। হাততালি দিচ্ছেন দর্শকরা। কিন্তু বিষয়টিতে মোটেই ভালোভাবে নেননি নেটাগরিকরা। তাঁদের প্রশ্ন, ‘এই প্রজন্মের কৌতুকশিল্পীরা কি  মা-বাবাকে অশালীন কথাবার্তায় টেনে আনা অভ্যাস হয়ে গিয়েছে’? বস্তুত, প্রধানমন্ত্রীর দফতরকে(PMO) ট্যাগ করে রে এই ধরনের অনুষ্ঠানের  নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছেন অনেকেই।

এই বিতর্কে স্বাতী নিজে অবশ্য মুখ খোলেননি এখনও। তবে ভিডিয়োটি পোস্ট করার আগে তিনি জানিয়ে দিয়েছিলেন, ‘এই ভিডিয়ো প্রাপ্তবয়স্কদের জন্য’। এর আগে, ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না। সেই ঘটনার আইনি জট এখনও কাটেনি।

(Feed Source: zeenews.com)