Mobile Phone Exploded: পকেটেই ফাটল মোবাইল ফোন, গোপনাঙ্গ ঝলসে গিয়ে…

Mobile Phone Exploded: পকেটেই ফাটল মোবাইল ফোন, গোপনাঙ্গ ঝলসে গিয়ে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পকেটে মোবাইল ফোন ফেটে গিয়ে ঝলসে গেল তরুণের গোপনাঙ্গ। আগুনের চ্যাঁকা খেয়ে বাইক থেকে পড়ে গেলেন তরুণ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পেশায় রাস্তার পাশের দোকানদার ওই তরুণ সবজি কিনে বাইক চড়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি টোলট্যাক্সের কাছে শব্দ করে ফেটে যায় তার পকেটে থাকা মোবাইল ফোনটি। ঝলসে যায় তার গোপনাঙ্গ। টাল সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যান ওই তরুণ। তারা মাথায় প্রবল আঘাত লাগে।

ঘটনার পরপরই টোলট্যাক্সের আসপাশে থাকা মানুষজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। আহত তরুণের ভাইয়ের বক্তব্য়, কয়েকদিন আগেই তার দাদা একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনেছিল। দামি কোম্পানীর সেই মোবাইলটাই পকেটে ফেটে যায়। হাসপাতালে তার গোপনাঙ্গের চিকিত্সা হয়েছে। সে এখন ভালো আছে।

পকেটে আমরা প্রায় সবাই মোবাইল ফোন নিয়ে ঘোরাঘুরি করি। ফলে এনিয়ে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই পকেটে মোবাইল নিয়ে ঘোরার বিপদের কথা মনে করিয়ে দিয়েছেন। অনেকে আবার বলছেন সেকেন্ডহ্যান্ড মোবাইল কিনলে এরকমই হবে। অনেকে বলছেন সস্তার চাইনিজ মোবাইল কিনলে এমন হতেই পারে। পাল্টা বলেছেন অনেকে। কেউ লিখেছেন ওই যুবক যে চাইনিজ মোবাইল কিনেছিল কে বলেছে! কেউ লিখেছেন কপালে ভোগান্তি ছিল তা না হলে ওরকম জাগায় আঘাত লাগে!

(Feed Source: zeenews.com)