
Optical Illusion Test: অপটিক্যাল ইলিউশন এক দিকে যেমন চোখের পরীক্ষা, তেমনই অন্য দিকে মস্তিষ্কের পরীক্ষাও বটে। কখনও কখনও অপটিক্যাল ইলিউশন আমাদের মন মানসিকতার হদিশও রাখে। যেমন আজকের অপটিক্যাল ইলিউশন ঠিক তাই। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল এই বিশেষ ছবিটি। ছবিতে দেখা যাচ্ছে একটি গাছ ও একটি বাঘকে। কিন্তু কে কোনটি প্রথমে দেখতে পাচ্ছেন, তার উপরেই নির্ভর করছে, একজন স্বামী বা বয়ফ্রেন্ড হিসেবে আপনার মানসকিতা কেমন।
যিনি প্রথমে বাঘটিকে দেখলেন
যিনি প্রথমে বাঘটিই দেখতে পেলেন তিনি স্বামী বা বয়ফ্রেন্ড হিসেবে ভীষণ যত্নশীল। তার সঙ্গিনীর নিয়মিত খোঁজ রাখার চেষ্টা করেন এই ব্যক্তি। রোজকার খুঁটিনাটি বিষয়ে তিনি খেয়াল রাখেন। কোনও সমস্যা হলে দ্রুত সমাধানের চেষ্টা করেন। কিছুটা চিন্তিতও হয়ে পড়েন এই ব্যক্তি। তবে একই সঙ্গে অন্য দিকে এমন ব্যক্তি মাঝে মাঝে অশান্তিতে জড়িয়ে পড়েন। কোনও বিষয়ে সহমত না হলে সাময়িক কারণে পরিবেশ যথেষ্ট অশান্ত হয়ে পড়ে। তবে পরে আবার মিটমাট করে নেওয়ারও চেষ্টা করেন এমন ব্যক্তি। সম্পর্ক টিকিয়ে রাখার দিকেই বেধি জোর দেন এই ব্যক্তিরা। এমন ব্যক্তিরা মনে কষ্ট পেলে তা বলে দেন মুখের উপরেই। তবে কষ্ট দিয়ে ফেললে নিজেও ক্ষমা চান।
যিনি প্রথমে গাছটি দেখলেন
যিনি প্রথমবার তাকাতেই গাছটি দেখতে পেলেন, তিনি আদতে বয়ফ্রেন্ড বা স্বামী হলেও বন্ধুর মতো সঙ্গিনীর পাশে থাকার চেষ্টা করেন। সঙ্গিনীর সব বিষয়ে তিনি মতামত দেওয়া পছন্দ করেন না। সঙ্গিনীকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেন। বিপদে পড়লে এগিয়ে যান। তবে মাঝে মাঝে গুরুতর সমস্যারও শিকার হতে হয় সম্পর্কে থাকতে থাকতে। সেই সময় স্বামী হিসেবে কর্তব্য পালন করেন এই ব্যক্তিরা। নিজে থেকে এগিয়ে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। তখনই সুরাহা না হলে অপেক্ষা করেন, সময় দেন সঙ্গিনীকে। এমন ব্যক্তিরা মনে কষ্ট পেলেও মুখ ফুটে সবসময় বলতে পারেন না।
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
(Feed Source: hindustantimes.com)
