প্রধানমন্ত্রীর কথায়, এ বছরের নিউজ ১৮ রাইজিং ভারত সামিটের মূল ভাবনার মধ্যে আধুনিক ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্খার প্রতিফলন ঘটছে৷
রাইজিং ভারত সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লি: ভয়ডরহীন এবং দ্রুত গতির ভারতকে প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব৷ নিউজ ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর কথায়, খুব শিগগিরই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে৷
প্রধানমন্ত্রীর কথায়, এ বছরের নিউজ ১৮ রাইজিং ভারত সামিটের মূল ভাবনার মধ্যে আধুনিক ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্খার প্রতিফলন ঘটছে৷ প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এতদিন ভাবত ভারতধীরস্থির গতিতে এগোচ্ছে তাঁরা এখন দ্রুত গতির এবং ভয়ডরহীন ভারতকে দেখছেন৷ আমরা খুব শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করব৷ আমরা ঢিলেমি করে এবং কাজে দেরি করে দেশ চালাতে পারব না৷ ঢিলেমি উন্নয়নের শত্রু৷’
যুব সমাজের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ করেছে, তার উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যতক্ষণে ট্রাফিক সিগন্যালের আলো লাল থেকে সবুজ হয়, তার মধ্যে মুদ্রা লোনের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়৷ একটা গান শুনতে যেটুকু সময় লাগে, তার মধ্যে মুদ্রা লোনের অনুমোদন হয়ে যায়৷’
মোদি স্বীকার করে নিয়েছেন, দেশের তরুণ প্রজন্মের একাংশ নকশালদের সঙ্গে যোগ দিয়েছিল৷ প্রধানমন্ত্রী দাবি করেন, দেশে নকশাল উপদ্রুত জেলার সংখ্যা একসময় ছিল ১২৫৷ বর্তমানে সেই সংখ্যা কমে কুড়ির নীচে নেমে এসেছে৷
(Feed Source: news18.com)