Accident: মধ্যপ্রদেশে মন্দির সময় পথের বলি একই পরিবারের চারজন! প্রাণরক্ষা শুধু পাঁঠার!

Accident: মধ্যপ্রদেশে মন্দির সময় পথের বলি একই পরিবারের চারজন! প্রাণরক্ষা শুধু পাঁঠার!

মন্দিরে গিয়ে পাঁঠা এবং মুরগিবলি দিয়ে পুজো দেবেন বলে মানত করে ছিলেন । যেমন ভাবা তেমন কাজ, একটি পাঁঠাও জোগাড় করেছিলেন মধ্যপ্রদেশের জবলপুরের এক পরিবার।

প্রতীকী ছবি

মধ্যপ্রদেশ: মন্দিরে গিয়ে পাঁঠা এবং মুরগিবলি দিয়ে পুজো দেবেন বলে মানত করে ছিলেন । যেমন ভাবা তেমন কাজ, একটি পাঁঠাও জোগাড় করেছিলেন মধ্যপ্রদেশের জবলপুরের এক পরিবার। তার পরিবারের ছয় সদস্য মিলে গাড়ি ভাড়া করে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরের সেই মন্দিরে যাচ্ছিলেন। কিন্তু, নিয়তির লিখন খণ্ডাবে কে? মন্দিরে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি।