
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মসজিদের দান বাক্স খুলে পাওয়া গেল বিপুল টাকা, সোনার গহনা, বিদেশি মুদ্রা এমনকি মনের ইচ্ছা পূরণ করার আশায় ফেলা চিরকূটও। বাংলাদেশের কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে যে পরিমাণ টাকা পাওয়া পাওয়া গেল তা জানলে চোখ কপালে উঠবে। শনিবার বিকেলে ওই টাকা গোনা শেষ হয়েছে। মোট পাওয়া গিয়েছে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।
মসজিদের দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার সংবাদমাধ্যমে বলেন, মসজিদের ১১টি দানবাক্স থেকে মোট মোট ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছে। সেই টাকা গুণে হয়েছে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। গতবারের থেকে এবার বেশি টাকা পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে ওই মসজিদের দানবাক্স খোলা হয়। সেবার পাওয়া গিয়েছিল ২৮ বস্তা টাকা। গুণে দেখা যায় ওই টাকার পরিমাণ ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। এবার একবস্তা টাকা কম পাওয়া গেলেও টাকার পরিমাণ এক কোটি টাকা বেশি।
প্রসঙ্গত, মসজিদের সিন্দুক খোলার সময়ে সেনা কর্মকর্তারা-সহ কয়েকজন ম্যাজিস্ট্রেট, রূপালী ব্যাংকের সহকারী এজিএম, ও মসজিদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় আড়াই শ শিক্ষার্থী, ব্যাংকের ৭০ জন কর্মচারী, মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০০ লোক টাকা গণনা করেন।
ওই মসজিদের দানবাক্সগুলি প্রতি ৩-৪ মাস পরপর খোলা হয়। টানা ৪ মাস ১২ দিন পর শনিবার সকালে দানবাক্সগুলি খোলা হয়। প্রথমে টাকাগুলো সিন্দুক থেকে বের করে বস্তায় ভরা হয়। তারপর কয়েন একজায়গায় জড়ো করে গণনা করা হয়।
(Feed Source: zeenews.com)
