Crime News: পরের দিনই ছিল প্রসবের তারিখ, ঝগড়ার সময় স্বামীর হাতে শ্বাসরোধ হয়ে খুন ৯ মাসের অন্তঃসত্ত্বা

Crime News: পরের দিনই ছিল প্রসবের তারিখ, ঝগড়ার সময় স্বামীর হাতে শ্বাসরোধ হয়ে খুন ৯ মাসের অন্তঃসত্ত্বা

Crime News: ঝগড়ার সময় জ্ঞানেশ্বর শ্বাসরোধ করায় সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে আনুষা৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷ অভিযুক্ত জ্ঞানেশ্বর পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

বিয়ের পর থেকেই এই দম্পতির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল

বিশাখাপত্তনম: দাম্পত্য কলহের জেরে আসন্নপ্রসবা স্ত্রীকে খুন করলেন স্বামী৷ দিনকয়েক আগে এই ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে৷ গত ১৫ এপ্রিল সকালে স্থানীয় বাসিন্দা আনুষা এবং জ্ঞানেশ্বরের মধ্যে ঝগড়া হয়৷ অভিযোগ, সে সময় জ্ঞানেশ্বর তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে৷ পুলিশ জানিয়েছে ঝগড়ার সময় জ্ঞানেশ্বর শ্বাসরোধ করায় সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে আনুষা৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷ অভিযুক্ত জ্ঞানেশ্বর পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।