Bangladesh| Junaid Ahmed Palak: ‘জেল থেকে ২টি সোয়েটার গায়েব হয়ে গিয়েছে, কতদিন থাকতে হবে জানি না’

Bangladesh| Junaid Ahmed Palak: ‘জেল থেকে ২টি সোয়েটার গায়েব হয়ে গিয়েছে, কতদিন থাকতে হবে জানি না’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এরকম গরম আবহাওয়ায় সোয়েটার চুরির দাবি করে বসলেন বাংলাদেশের প্রাক্তন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আদালতে দাঁড়িয়ে পলক অভিযোগ করেছেন তাঁর ২টি সোয়েটার জেল থেকে গায়েব হয়ে গিয়েছে। তবে তাঁর ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন।

সোমবার আদালতে দাঁড়িয়ে পলক বলেন, শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না জানি না। কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি ততদিন পর্যন্ত থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে।

উল্লেখ্য, সোমবার একাধিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহ্‌মেদ পলক, তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন শুনানি শেষ হলে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, তাঁর মক্কেল কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে জানিয়েছেন, তার শীতের দুটি সোয়েটার কারাগার থেকে হারিয়ে গিয়েছে।

কীভাবে এমনটা হতে পারে? অভিযোগ উড়িয়ে কাশিমপুর কারাগারের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, খবরে থাকার জন্য জুনাইদ আহমেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। এই সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য একটি উদ্ভট দাবি। কারাগার থেকে কোনো বন্দির জিনিসপত্র হারানোর সুযোগ নেই। একজন বন্দিকে যদি কারাগার থেকে কোনো কাপড়চোপড় বাইরে নিয়ে যেতে হয়, সে ক্ষেত্রে কারাগারে সেই কাপড়চোপড় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে কারারক্ষীরা তার স্বজনদের কাছে কাপড় হস্তান্তর করেন।

(Feed Source: zeenews.com)