কালবৈশাখী ও খারাপ আলো, ১০৫ মিনিট পরে পরিত্যক্ত ম্যাচ! বাংলাদেশে অবাক করা ঘটনা

কালবৈশাখী ও খারাপ আলো, ১০৫ মিনিট পরে পরিত্যক্ত ম্যাচ! বাংলাদেশে অবাক করা ঘটনা

Federation Cup Football 2024–25 Final: ১০৫ মিনিট খেলার পর ভেস্তে গেল ম্যাচ! অবাক মনে হলেও এটাই সত্যি আর এই ঘটন ঘটেছে বাংলাদেশ ফুটবলে। তবে এটি এমনি কোনও সাধারাণ ম্যাচ নয়, এটি হল বাংলাদেশের ফেডারেশন কাপ ফাইনালের খেলা। আসলে কালবৈশাখীর কারণে এই ম্যাচটি সাময়িক বন্ধ করা হয়। এর পরে খারাপ আলোর কারণে ম্যাচের ১০৫ মিনিট পরে ম্যাচটি বাতিল করা হয়।

ফেডারেশন কাপের ফাইনালের দ্বিতীয়ার্ধের পরেই শঙ্কা তৈরি হয়েছিল, ম্যাচটা শেষ করা যাবে তো? শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিট খেলার পর পর্যাপ্ত আলো না থাকায় আর বলটি মাঠে গড়ায়নি খেলা। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচটি তখনই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচের বাকি অংশ কবে অনুষ্ঠিত হবে, তা পরে জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচটি যখন পরিত্যক্ত ঘোষণা করা হয় তখন ম্যাচের ফল ছিল ১-১, এই অবস্থায় ম্যাচটি ভেস্তে যায়।

বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফাইনাল ম্যাচটি শুরুর আগে সকাল থেকেই আবহাওয়ায় বৃষ্টির পূর্বাভাস ছিল। যদিও প্রথমার্ধ নির্বিঘ্নেই শেষ হয়। তবে বিরতির সময় হঠাৎ করেই শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী হতে সময় লেগে যায়। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করে সমতায় ছিল। দ্বিতীয়ার্ধে কোনও দলই জাল খুঁজে পায়নি, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। মাঠে ফ্লাডলাইট ছিল না, সে কারণেই আলো না থাকায় ১০৫ মিনিট খেলার পরে ম্যাচ পরিত্যক্ত করা হয়।

ময়মনসিংহ স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় ফাইনাল শুরু হয়েছিল অনেক আগেই, যাতে সূর্যাস্তের আগেই ম্যাচ সম্পন্ন করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রবল ঝড়বৃষ্টির কবলে পড়ে খেলা। ঝড় এতটাই তীব্র ছিল যে, ডাগআউট পর্যন্ত উড়ে যায়। এরপর মাঠে জল জমে খেলার অনুপযোগী হয়ে পড়ে। পরে খেলা শুরু হলে, পর্যাপ্ত আলো না থাকায় ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। আবাহনী ম্যাচটি খেলতে আগ্রহী ছিল, তবে রেফারির সিদ্ধান্তে বসুন্ধরা স্বতঃস্ফূর্তভাবেই মাঠ ছেড়ে চলে যায়।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলা শুরুতেই আক্রমণাত্মক ছিল বসুন্ধরা কিংস। ষষ্ঠ মিনিটেই সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে হেডে গোল করেন আর্জেন্তিনার ফরোয়ার্ড হুয়ান লেসকানো। গোলের পর জার্সি খুলে বল মোড়ানোর ভঙ্গিতে সেলিব্রেশন করে জানান দেন, তিনি বাবা হতে চলেছেন।

গোল হজমের পর আবাহনী দ্রুত ঘুরে দাঁড়ায়। ১৫তম মিনিটে এমেকা ওগবুহর নিখুঁত ক্রস ডিফেন্স ভেদ করে পৌঁছে যায় মহম্মদ ইব্রাহিমের পায়ে, যিনি প্রাক্তন দলের বিরুদ্ধে আলতো টোকায় বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান। এরপর দুই দলই চেষ্টা করলেও তেমন উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি। তবে ১০৫ মিনিট খেলার পরে ম্যাচ পরিত্যক্ত! বাংলাদেশের ফুটবলে এমন নাটকীয়তার নজির বিরল, যা আরও একবার প্রমাণ করল এখানে সবসময়ই কিছু অপ্রত্যাশিত ঘটে থাকে।

(Feed Source: hindustantimes.com)