
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে গণহত্যা। কাশ্মীর জঙ্গি হামলার বলি ২৬ জন পর্যটক! মৃতদের প্রতি সংহতি জানিয়ে আপাতত ওয়াকফ বিরোধী আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ড।
সংস্তার তরফে এক বিবৃতিতে উল্লেখ, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রাণ হারিয়েছেন কমপক্ষের ২৮ জন। গুরুতর আহত আরও ২০ জন। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩ দিনের জন্য ৩ দিন ওয়াকফ বিরোধী আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৩ পর যে ফের আন্দোলন শুরু হবে, সেকথাও জানিয়ে দিয়েছে মুসলিম ল’বোর্ড।
‘মিনি সুইজ়ারল্যান্ড’। চারিদিকে পাহাড় ও সবুজ। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা। বসন্ত ও গ্রীষ্মকালে পর্যটকদের ভিড়ে রীতিমতো গমগম করে গোটা এলাকা। ব্যতিক্রম ছিল না এবছরও। ছবির মতো সুন্দর সেই বৈসরন উপত্যকা এখন যেন মৃত্যুপুরী! ঘড়িতে তখন ৩টে। মঙ্গলবার দুপুরে সেনা আধিকারিক সেজে বৈসরন উপত্যকা হামলা চালায় জঙ্গিরা। মৃতের তালিকায় বাংলায় ৩ জন।
(Feed Source: zeenews.com)
