
Power Banks on Flights: বেশির ভাগ বিমানবন্দরের ইন-লাইন ব্যাগেজ ব্যবস্থায় পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাওয়া যায় না। মোবাইলে চার্জই বা হবে কী ভাবে? জেনে নিন ডিজিসিএ-র কী নিয়ম চালু আছে।
ঘরে, বাইরে সব জায়গাতেই এখন সমান দরকার এই ডিভাইস। যুগ এখন প্রযুক্তির, ডিভাইস চার্জড রাখতে গেলে পাওয়ার ব্যাঙ্ক তো কাজে লাগবেই! বিশেষ করে বিমানযাত্রায় তার ব্যবহারে নিষেধাজ্ঞা বসল কেন?
আসলে, পাওয়ার ব্যাঙ্ক বিশেষ করে তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা বিশ্বজুড়ে বিমান সংস্থা এবং উড়ান পরিচালনা করে। এই বছরের শুরুতেই দক্ষিণ কোরিয়ায় এয়ার বুসানে একটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে, যা ফের সেই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এতটাই যে ২০২৫ সালে বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইটে (কেবিনে এবং লাগেজ উভয় ক্ষেত্রেই) পাওয়ার ব্যাঙ্কের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছেছে বা বিমানচালকদের মাঝ আকাশে নিজেদের ডিভাইস চার্জ করার জন্য পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করায় নির্দেশিকা জারি করেছে।
