
রাজীব চক্রবর্তী: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ক্ষোভে ফুসছেন দিল্লির ব্যবসায়ীরা। পাকিস্তানের সঙ্গে সব রকম ব্যবসা বন্ধের আহ্বান ব্যবসায়ী সংগঠনের।পাকিস্তানের সঙ্গে সব রকমের ব্যবসা বন্ধ করবে দিল্লির ব্যবসায়ীরা – CTI। ১০০-এর বেশি বাজারে পোস্টার লাগাবে CTI
আজ কাশ্মীরি গেট মার্কেট থেকে শুরু হল পোস্টার ক্যাম্পেন। পহেলগামে জঙ্গি হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে আবার টানাপোড়েন শুরু হয়েছে। এর পরই দেশীয় ব্যবসায়ী সংগঠনগুলো পাকিস্তানের সঙ্গে সব ব্যবসা বন্ধ করার ডাক দিয়েছে।
দিল্লির বড় ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি-র (CTI) চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল জানিয়েছেন, এখন সময় এসেছে পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধ করার। এই জন্য CTI দিল্লির ৭০০টি ব্যবসায়ী সংগঠন আর ৫৬টি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন — যাতে পাকিস্তান থেকে কোনো পণ্য আমদানি ও রপ্তানি না করা হয়।
ব্রিজেশ গোয়েল বলেছেন, এই সিদ্ধান্তের প্রচারের জন্য ১০০-এরও বেশি বাজারে পোস্টার লাগানো হবে। আজ থেকেই কাশ্মীরি গেট মার্কেট, যা এশিয়ার সবচেয়ে বড় মোটর পার্টসের বাজার, সেখান থেকে CTI-র পোস্টার ক্যাম্পেইন শুরু হচ্ছে। এখান থেকেই পাকিস্তানসহ এশিয়ার অনেক দেশে জিনিসপত্র যায়।
CTI-র দাবি- ২০২৪ সালে ভারত আর পাকিস্তানের মধ্যে প্রায় ১০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে। ভারত থেকে পাকিস্তানে তুলা, কেমিক্যাল, খাবারদাবার, সবজি, ফল, প্লাস্টিকের জিনিস, কফি, চা, মশলা, রং, তেলবীজ, দুধের পণ্য, ওষুধ, কাপড় আর মোটর পার্টস পাঠানো হয়। আর পাকিস্তান থেকে ভারতে আসে ফল, লবণ, উলের জিনিস, কেমিক্যাল, তুলা আর কাপড়।
(Feed Source: zeenews.com)
