Kashmir Terror Attack: ‘দয়া করুন, আমি ভারতীয় হতে চাই…!’, এখানে ৩৫ বছরের ভরা সংসার! পাকিস্তান ফেরার চাপে আকুতি সারদা বাঈয়ের

Kashmir Terror Attack: ‘দয়া করুন, আমি ভারতীয় হতে চাই…!’, এখানে ৩৫ বছরের ভরা সংসার! পাকিস্তান ফেরার চাপে আকুতি সারদা বাঈয়ের

Kashmir Terror Attack: পাকিস্তানের বাসিন্দা সারদা বাঈ, ৩৫ বছরেরও বেশি সময় ধরে ভারতের বাসিন্দা। ভারতীয় ব্যক্তিকে বিয়ে করে পাকিস্তান থেকে দেশে আসেন, তারপর থেকে এ দেশেই বাস। কিন্তু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় কাটল তাল।

নয়াদিল্লিঃ পাকিস্তানের বাসিন্দা সারদা বাঈ, ৩৫ বছরেরও বেশি সময় ধরে ভারতের বাসিন্দা। ভারতীয় ব্যক্তিকে বিয়ে করে পাকিস্তান থেকে দেশে আসেন, তারপর থেকে এ দেশেই বাস। কিন্তু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় কাটল তাল। ভারত, পাকিস্তানের সঙ্গে সমস্তরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় পাকিস্তানের বাসিন্দাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একে একে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে দীর্ঘদিন দেশে ভারতে বসবাসকারী অনেককেই। কোনও দেরি না করে সারদা বাঈকেওপ নিজের দেশে ফিরে যেতে বলেছে পুলিশ।