Salman Khan faces Pak army: ফ্লপের পর ফ্লপে নাজেহাল ‘ভাইজান’ সলমান এবার উর্দি পরে যাচ্ছেন সীমান্তে! যুদ্ধে…

Salman Khan faces Pak army: ফ্লপের পর ফ্লপে নাজেহাল ‘ভাইজান’ সলমান এবার উর্দি পরে যাচ্ছেন সীমান্তে! যুদ্ধে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড সুপারস্টার সলমন খান এবার বড় পর্দার ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করতে ।  ২০২০ সালে ভারত ও চিনা সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে একটি যুদ্ধ-ভিত্তিক ছবি আসছে।

এই ছবির কথা চূড়ান্ত হলে পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালনা করবেন, যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিতে বিবেক ওবেরয়কে পরিচালনা করেছিলেন। জর্ডি প্যাটেল সলমান খানকে অপূর্ব লাখিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তখনই তারা দুজনে একটি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন।

অপূর্ব কিছুদিন আগে ‘ইন্ডিয়া’স মোস্ট ফিয়ারলেস ৩’ উপন্যাসের স্বত্ব কিনেছিলেন এবং সলমানের সঙ্গে এই ছবি নিয়ে আলোচনা করেছিলেন। তিনি এই উপন্যাসের ভাবনাটি পছন্দ করেছেন এবং ছবিটি করার কথা ভাবছেন।

এই ছবিটি সাংবাদিক শিব অরুর এবং রাহুল সিং-এর লেখা বেস্ট সেলিং বই ইন্ডিয়া’স মোস্ট ফিয়ারলেস ৩-এর একটি অধ্যায় থেকে নেওয়া হবে, যেখানে ভারতীয় সৈন্যদের বাস্তব জীবনের বীরত্বপূর্ণ কাজ তুলে ধরা হয়েছে। বিশেষ করে গালওয়ান উপত্যকার গল্পটি সলমানের মনে দাগ কেটেছে বলে জানা গেছে।২০২০ সালের গালওয়ান উপত্যকার যুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবিতে একজন সেনা অফিসারের চরিত্রে অভিনয় করার কথা ভেবে সলমান উত্তেজিত। তিনি এই সিনেমাকে সিকান্দরের পরবর্তী পর্ব হিসেবে দেখছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ছবিটির শুটিং শুরু হবে।

(Feed Source: zeenews.com)