CRPF Jawan Dismissed: গোপনে পাক তরুণীকে বিয়ে, বড় খেসারত দিলেন সিআরপিএফ জওয়ান! তথ্য গোপনের অভিযোগে চাকরি থেকেই বরখাস্ত

CRPF Jawan Dismissed: গোপনে পাক তরুণীকে বিয়ে, বড় খেসারত দিলেন সিআরপিএফ জওয়ান! তথ্য গোপনের অভিযোগে চাকরি থেকেই বরখাস্ত

গত বছরের ২৪ মে মেনাল খান নামে এক পাকিস্তানি তরুণীকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেন মুনির আহমেদ নামে ওই সিআরপিএফ জওয়ান৷

সিআরপিএফ-এর কনস্টেবল মুনির আহমেদ এবং তাঁর পাকিস্তানি স্ত্রী৷

নয়াদিল্লি: পাকিস্তানের নাগরিক, কিন্তু বিয়ে করেছিলেন ভারতীয়কে৷ পহলগাঁও কাণ্ডের পর ভারত সরকারের নির্দেশে এরকম বেশ কয়েকজন পাকিস্তানি মহিলাকে দেশে ফিরতে হয়েছে৷ এমন কি ছোট সন্তানকে ছেড়ে সীমান্তের ওপারে ফিরে যেতে হয়েছে মাকে৷