Pakistan Shells J&K’s Kupwara: ‘অপারেশন সিঁদুর’-এর পর অশান্ত কাশ্মীর সীমান্ত, কুপওয়ারায় ফের গোলাবর্ষণ পাক সেনার ! যোগ্য জবাব দিল ভারত

Pakistan Shells J&K’s Kupwara: ‘অপারেশন সিঁদুর’-এর পর অশান্ত কাশ্মীর সীমান্ত, কুপওয়ারায় ফের গোলাবর্ষণ পাক সেনার ! যোগ্য জবাব দিল ভারত

Pakistan Shells in Kupwara: পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীরের কুপওয়ারার কারনাহ এলাকায় মধ্যরাতের পর শেল এবং মর্টার হামলা করা হয়েছে ৷ এলওসি এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় পাকিস্তান নির্বিচারে গুলিবৃষ্টি করছে।

কুপওয়ারায় ফের গোলাবর্ষণ পাক সেনার ! যোগ্য জবাব দিল ভারত (Photo: PTI)

শ্রীনগর: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিন পর বদলা নিয়েছে ভারত। ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে (Operation Sindoor) গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। তবে ভারতের এই প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত নিয়ন্ত্রণরেখা। পাকিস্তান বৃহস্পতিবার দ্বিতীয় দিনের জন্য কাশ্মীরের কুপওয়ারা জেলার কারনাহ এলাকায় গোলাগুলি চালিয়েছে ৷