
ফ্রান্স থেকে নিয়ে এসে মহম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানিয়েছিলেন হাসাত আবদুল্লারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রনেতাদের দল এনসিপির প্রভাবও বেশ অনেকটা। তবে এবার সেই এনসিপি বিক্ষোভে নামল ইউনুসের বিরুদ্ধে।
1/5 বাংলাদেশে এবার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নাহিদ ইসলামরাই। বাংলাদেশের ছাত্রনেতাদের দল এনসিপি গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সরকারি বাসভবন ‘যমুনা’ ঘিরে রেখেছে। তাদের দাবি, অবিলম্বে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই আবহে ঢাকার রাজপথ ফের একবার উত্তাল।
2/5 রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার সময় ইউনুসের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন হাসনাত আবদুল্লারা। সকাল পর্যন্ত সেই বিক্ষোভ জারি রয়েছে। এদিকে আজ বড় একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছে হাসনাতদের তরফ থেকে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত।
3/5 আজ সকালে এনসিপি সমর্থক এবং কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় হাসনাত আবদুল্লা বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামি লিগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না।’
4/5 হাসনাতের আরও বক্তব্য, ‘সারা বাংলাদেশের জনগণকে বলব আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে ৫ আগস্ট নেমে এসেছিলেন, যেভাবে জুলাইয়ে নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন। ফোয়ারার সামনে থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে রাস্তা রয়েছে, যেই রাস্তা বাংলামোটর পর্যন্ত গিয়েছে, পুরো রাস্তা আজকে জনসমুদ্রে পরিণত করব।’
5/5 এদিকে বিক্ষোভে অংশ নেওয়া এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ‘জুমার পর ছাত্রজনতা ফোয়ারার সামনে অবস্থান নেবে। ফয়সালা করেই আমরা ঘরে ফিরব। কারা আওয়ামি লিগ নিষিদ্ধ চায় আর কারা চায় না তা আজ ফয়সালা হবে।’ এদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই এনসিপির এই বিক্ষোভে সামিল হয়েছে জামাতে ইসলামি।
(Feed Source: hindustantimes.com)
