Asia Cup 2025: বাতিলের পথে এশিয়া কাপ, ভারতের বাংলাদেশ সফর!

Asia Cup 2025: বাতিলের পথে এশিয়া কাপ, ভারতের বাংলাদেশ সফর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ভারত-পাকিস্তানের যুদ্ধের জের। উপমহাদেশ এখন অশান্ত। আর সেই অশান্তির প্রভাব পড়েছে ত্রীড়াঙ্গনেও। আইপিএলের পর এবার স্থগিত এশিয়া কাপও? ভারতের বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চয়তা। খবর তেমনই।

তিনটি করে ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি। অগাস্টে বাংলাদেশ সফরের যাওয়ার কথা ভারতের। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়া কাপ। এবারের আয়োজক দেশ ভারত। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ সফর তো বটেই, এশিয়া কাপেও খেলবে না ভারত।  ওই সময়ে আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করা হতে পারে।

এর আগে, গতকাল বৃহস্পতিবারই  ধরমশালায় মাঝ পথেই বাতিল হয়ে যায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এরপরই জরুরি ভিত্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ডাকা হয়।   ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আপাতত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তান সুপার লিগ (PSL 2025) নিয়েও বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল পিসিবি(PCB)। জানিয়েছিল পাকিস্তান থেকে এই লিগ সরছে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। টুর্নামেন্টের বাকি আট ম্যাচ হবে মরুদেশেই। কিন্তু এবার মুখের উপর দরজা বন্ধ করল ‘বন্ধু’!

(Feed Source: zeenews.com)