Bangladesh channel banned: এবার ইউনূসের বাংলাদেশেও ‘সার্জিকাল স্ট্রাইক’, ভারতে ব্যানড যমুনা টিভি-সহ ৪ চ্যানেল!

Bangladesh channel banned: এবার ইউনূসের বাংলাদেশেও ‘সার্জিকাল স্ট্রাইক’, ভারতে ব্যানড যমুনা টিভি-সহ ৪ চ্যানেল!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে বন্ধ বাংলাদেশের ৪টি চ্যানেল। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণেই ভারত সরকারের অনুরোধে এই পদক্ষেপ ইউটিউবের (Bangladesh youtube channel banned)।

যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল খুললেই সামনে আসছে একটি বার্তা। যেখানে বলা হচ্ছে, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে নিষিদ্ধ। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’ ইউটিউব ভারতীয় আইন ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস’ মেনে চলে। এই আইনের অধীনে ভারত সরকার কোনও কনটেন্ট ও চ্যানেলকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।

উল্লেখ্য, ইতিমধ্যেই ভারত সরকার ৮০০০-এর বেশি এক্স হ্যান্ডেল ব্লক করেছে। এক ডজনের বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল, রাজনীতিবিদ ও তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইলও ভারতে ব্লকড। প্রসঙ্গত, ইতিমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামে দেশবিদ্রোহী পোস্ট ও উসকানিমূল ছবি ভিডিয়ো পোস্ট করার জন্য ২ জনকে গ্রেফতারও করা হয়েছে। যারমধ্যে একজন তরুণী।

(Feed Source: zeenews.com)