Jammu and Kashmir: মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে জম্মু কাশ্মীরের কিছু জেলার স্কুল-কলেজ! শান্তি ফিরছে?

Jammu and Kashmir: মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে জম্মু কাশ্মীরের কিছু জেলার স্কুল-কলেজ! শান্তি ফিরছে?

খুলে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরের অসীমান্তবর্তী জেলাগুলির স্কুল-কলেজ। আগামিকাল, মঙ্গলবার ১৩ মে থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রীনগর: ভারতের সঙ্গে চলমান সংঘাত আবহেই খুলে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরের অসীমান্তবর্তী জেলাগুলির স্কুল-কলেজ। আগামিকাল, মঙ্গলবার ১৩ মে থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন ওমার আবদুল্লা পুঞ্চে গিয়ে কথা বলেন। এই কঠিন সময়ে তাঁদের অবদানের কথা স্বীকার করে অফিসারদের ধন্যবাদ জানান।