India China Relationship: পাকিস্তানকে ঠান্ডা করার পরই এবার অরুণাচল নিয়ে চিনের উস্কানি, কড়া জবাব দিল্লির! বার্তা তুরস্ককেও

India China Relationship: পাকিস্তানকে ঠান্ডা করার পরই এবার অরুণাচল নিয়ে চিনের উস্কানি, কড়া জবাব দিল্লির! বার্তা তুরস্ককেও

দু’দিন আগেই চিনের অসামরিক উড়ান মন্ত্রক ম্যাপে অরুণাচল প্রদেশের ২৭টি জায়গাকে নতুন নাম দিয়ে উল্লেখ করে।

পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা কিছুটা প্রশমিত হতেই এবার ভারতের মাথাব্যথা বাড়ালো চিন৷ ভারতের বিদেশমন্ত্রকের অভিযোগ, চিন ফের একবার ইচ্ছাকৃত ভাবে অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গার নাম বদলে দিয়ে প্রচার করার চেষ্টা চালাচ্ছে৷ বেজিংয়ের এই অপচেষ্টার তীব্র বিরোধিতা করেছে নয়াদিল্লি৷ পাশাপাশি, চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস এবং চিনা সংবাদসংস্থা ঝিনহুয়ার এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে৷ তুরস্কের সংবাদসংস্থা টিআরটি-র বিরুদ্ধেও একই পদক্ষেপ করা হয়েছে৷ যদিও এই তিনটি সংবাদমাধ্যমেরই ওয়েবসাইট ভারতে আপাতত দেখা যাবে৷