Actor Vijay Raaz: সহকর্মীকে যৌন হেনস্থার মামলায় ছাড় পেলেন বলিউড অভিনেতা বিজয় রাজ।
‘প্রমাণের অভাব’, যৌন হেনস্থায় বেকসুর খালাস পেলেন অভিনেতা বিজয় রাজ! কী ঘটেছিল ‘২০ সালের সেই ছবির শ্যুটিংয়ে?
সহকর্মীকে যৌন হেনস্থার মামলায় ছাড় পেলেন বলিউড অভিনেতা বিজয় রাজ। ২০২০ সালের যৌন হেনস্থার মামলায় প্রমাণের অভাবে অভিনেতাকে বেকসুর খালাস ঘোষণা করল মহারাষ্ট্রের একটি আদালত।
বৃহস্পতিবার আদালতের পক্ষ থেকে জানান হয়েছে যে, ‘অভিযোগকারী অভিনেতার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে’। আইপিসি ধারা ৩৫৪-এ (যৌন হয়রানি) এবং ৩৫৪-বি (পিছু নেওয়া)-এর অধীনে বিচারক চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহেন্দ্র সর্তে এই রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, অভিনেতার ২০২০ সালে ‘শেরনি’ ছবির শ্যুটিংয়ের সময় যৌন হেনস্থার মামলা দায়ের করেন ক্রু-এর একজন সদস্যা। তাঁর অভিনযোগ ছিল, তাঁকে হোটেলে যৌন হেনস্থা করেছিলেন অভিনেতা বিজয়। গোন্ডিয়ার রামনগর থানায় দায়ের করা অভিযোগ অনুসারে, ২৫ অক্টোবর ২০২০ এর রাত এবং ২৯ অক্টোবর ২০২০ এর সকালে ঘটেছিল সেই ঘটনা। অভিযোগের ভিত্তিতে বলিউড অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই তাকে জামিনে মুক্তিও দেওয়া হয়।
অভিযোগকারী জানিয়েছেন যে, ঘটনাটি একটি হোটেলে ঘটেছিল, কিন্তু তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি, আদেশে বলা হয়েছে। “তদন্তকারী কর্মকর্তা আর কোনও তদন্ত করেননি। সুতরাং, অভিযোগকারী দ্বারা উপস্থাপিত প্রমাণ দুর্বল এবং অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। এমনকি সিসিটিভি ফুটেজও অভিযুক্তকে অভিযোগিত কাজ করতে স্পষ্টভাবে দেখায় না,” জানিয়েছে আদালত।
(Feed Source: news18.com)