India-Afghanistan: তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর, পহেলগাঁও হামলার নিন্দা করায় জানালেন ধন্যবাদ

India-Afghanistan: তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর, পহেলগাঁও হামলার নিন্দা করায় জানালেন ধন্যবাদ

EAM Jaishankar News: ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক যখন কার্যত তলানিতে নেমেছে, সেই সময় আরও কাছাকাছি এল নয়াদিল্লি এবং কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর (Photo: PTI)

নয়াদিল্লি: ভারত-পাক সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস জয়শঙ্কর। এই প্রথমবার ভারতের বিদেশমন্ত্রী কথা বললেন তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে। ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক যখন কার্যত তলানিতে নেমেছে, সেই সময় আরও কাছাকাছি এল ভারত এবং আফগানিস্তান। বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।