
Digha Jagannath Dham: অক্ষয় তৃতীয়ার দিন থেকে দিঘার জগন্নাথ ধাম খুলে যাওয়ার পর থেকে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। গত ১৪ দিনে প্রায় দশ লক্ষ টাকা প্রণামী জমা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের দায়িত্ব ইসকনকে দিয়েছেন।
পঙ্কজ দাশ রথী, দিঘা, পূর্ব মেদিনীপুর: অক্ষয় তৃতীয়ার দিন থেকে সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে দিঘার জগন্নাথ ধামের দরজা। তার পর থেকেই শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড়। গত ১৪ দিনে মন্দিরে জমা পড়েছে বিপুল অঙ্কের প্রণামী। কত? জানলে চমকে যাবেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জগন্নাথ ধামের দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়েছেন। ইসকনের পক্ষ থেকে গত মঙ্গলবার প্রণামী বাক্স খোলা হয়। সেখানেই উঠে আসে প্রায় দশ লক্ষ টাকা জমার চিত্র। আগামী মঙ্গলবার আবার খোলা হবে প্রণামী বাক্স। এতে অঙ্কটা আরও বাড়বে বলেই আশা মন্দির কর্তৃপক্ষের।
ট্রেনের 3AC কোচে টয়লেটের কাছে বসে সেনা জওয়ানরা, TTE এসে বললেন ‘স্যর, আপনাদের…’! এতেই ঝড় উঠল

১৪ দিনে কত টাকা এল দিঘার জগন্নাথ ধামের প্রণামী বাক্সে? জানলে চমকে যাবেন!
প্রতিদিনই বহু দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসছেন এই নতুন জগন্নাথ ধামে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে একটি মাত্র প্রণামী বাক্স থাকলেও, দর্শনার্থীদের ভিড় এবং জমা পড়া বিপুল অর্থের পরিমাণ দেখে আরও বেশ কয়েকটি প্রণামী বাক্স বসানো হবে আগামী দিনে।
এই জগন্নাথ ধামকে ঘিরে ইতিমধ্যেই দিঘাজুড়ে তৈরি হয়েছে উন্মাদনা। পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভক্তির আবহ যেন আরও গাঢ় হয়ে উঠছে দিনকে দিন।
