Youtuber Jyoti Malhotra Arrest: তিন বার পাকিস্তানে, গিয়েছেন চিন-বাংলাদেশেও! ইউটিউবের আড়ালে কীভাবে চরবৃত্তি করতেন জ্যোতি?

Youtuber Jyoti Malhotra Arrest: তিন বার পাকিস্তানে, গিয়েছেন চিন-বাংলাদেশেও! ইউটিউবের আড়ালে কীভাবে চরবৃত্তি করতেন জ্যোতি?

শুধু পাকিস্তান নয়, এর পাশাপাশি ট্রাভেল ব্লগার হিসেবে জ্যোতি চিন, বাংলাদেশ, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, ভুটান এবং থাইল্যান্ড সফরও করেছেন৷

চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মলহোত্র৷ ছবি- ইনস্টাগ্রাম

একবার নয়, তিন তিন বার পাকিস্তানে গিয়েছিলেন চরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার মহিলা ইউটিউবার জ্যোতি মলহোত্র৷ এ বছরের মার্চ মাসেও পাকিস্তানে গিয়েছিলেন তিনি৷ জ্যোতিকে গ্রেফতারের পর আদালতে এমনই দাবি করেছে পুলিশ৷ ওই মহিলা ইউটিউবারের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷