৯০ মিটারের গণ্ডি টপকানো ২৫তম তারকা নীরজ, জ্যাভেলিনের বিশ্বরেকর্ড রয়েছে কার দখলে?

৯০ মিটারের গণ্ডি টপকানো ২৫তম তারকা নীরজ, জ্যাভেলিনের বিশ্বরেকর্ড রয়েছে কার দখলে?

শুক্রবার দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি টপকে ইতিহাস গড়েন নীরজ চোপড়া। ভারতীয় তারকা বিশ্বের ২৫ নম্বর অ্যাথলিট হিসেবে ৯০ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন। কেরিয়ারে দু-দু’টি অলিম্পিক মেডেল জিতলেও প্রথমবার এমন কৃতিত্ব অর্জন করেন নীরজ। স্বাভাবিকভাবেই এটি নীরজের কেরিয়ারের উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হল, সব থেকে দূরে জ্যাভেলিন ছোঁড়ার বিশ্বরেকর্ড রয়েছে যাঁর দখলে, তিনি দোহায় নীরজের সঙ্গেই উপস্থিত ছিলেন। অন্য কেউ নন, নীরজের বর্তমান কোচ জ্যান জেলেজনির দখলেই রয়েছে জ্যাভেলিনের বিশ্বরেকর্ড। তিনি ১৯৯৬ সালে ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে সর্কালীন নজির গড়েন।

এখনও পর্যন্ত বিশ্বের মোট ২৬ জন জ্যাভেলিন থ্রোয়ার ৯০ মিটারের গণ্ডি টপকেছেন। এবার দোহায় নীরজ চোপড়ার ঠিক পরেই এমন কৃতিত্ব অর্জন করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। অর্থাৎ, তিনি বিশ্বের ২৬ নম্বর জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে ৯০ মিটারের গণ্ডি টপকান।

সব থেকে বেশি দূরে জ্যাভেলিন ছোঁড়ার নিরিখে নীরজ রয়েছেন তালিকার ২৪ নম্বরে। পাকিস্তানের আরশাদ নদিম গত অলিম্পিক্সে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে সার্বিক তালিকার ছয় নম্বরে জায়গা করে নেন।

জ্যাভেলিনে ৯০ মিটারের গণ্ডি টপকানো ২৬ অ্যাথলিট

ব়্যাঙ্ক অ্যাথলিট দেশ দূরত্ব
জ্যান জেলেজনি চেক প্রজাতন্ত্র ৯৮.৪৮ মিটার
জোহানেস ভেটার জার্মানি ৯৭.৭৬ মিটার
থমাস রোহলার জার্মানি ৯৩.৯ মিটার
আকি পারভিয়ানেন ফিনল্যান্ড ৯৩.০৯ মিটার
অ্যান্ডারসন পিটার্স গ্রেনাদা ৯৩.০৩ মিটার
আরশাদ নদিম পাকিস্তান ৯২.৯৭ মিটার
জুলিয়াস ইয়েগো কেনিয়া ৯২.৭২ মিটার
সার্জেই মাকারভ রাশিয়া ৯২.৬১ মিটার
রেমন্ড হেচট জার্মানি ৯২.৬ মিটার
১০ আন্দ্রেয়াস হফম্যান জার্মানি ৯২.০৬ মিটার
১১ কনস্টান্টিনোস গাটসিওডিস জার্মানি ৯১.৬৯ মিটার
১২ আন্দ্রেয়াস থরকিল্ডসেন নরওয়ে ৯১.৫৯ মিটার
১৩ টেরো পিটকামাকি ফিনল্যান্ড ৯১.৫৩ মিটার
১৪ স্টিভ বাকলি গ্রেট ব্রিটেন ৯১.৪৬ মিটার
১৫ চাও-সুন চেং চাইনিজ তাইপে ৯১.৩৬ মিটার
১৬ ব্রেয়াক্স গ্রির আমেরিকা ৯১.২৯ মিটার
১৭ জুলিয়ান ওয়েবার জার্মানি ৯১.০৬ মিটার
১৮ জাকুব ভাদলেচ চেক প্রজাতন্ত্র ৯০.৮৮ মিটার
১৯ কিমো কিনুনেন ফিনল্যান্ড ৯০.৮২ মিটার
২০ ভাদিমস ভাসিলেভস্কি লাটভিয়া ৯০.৭৩ মিটার
২১ ম্যাগনাস কার্ট এস্তোনিয়া ৯০.৬১ মিটার
২২ সেপ্প রাটি ফিনল্যান্ড ৯০.৬ মিটার
২৪ বরিস হেনরি জার্মানি ৯০.৪৪ মিটার
২৪ নীরজ চোপড়া ভারত ৯০.২৩ মিটার
২৫ ম্যাক্স ডেনিং জার্মানি ৯০.২ মিটার
২৬ কেশর্ন ওয়ালকট ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ৯০.১৬ মিটার

(Feed Source: hindustantimes.com)