কিয়ারাকে উদ্দেশ্য করে যৌনগন্ধি মন্তব্য রামগোপালের, বিপাকে পড়ে কী করলেন পরিচালক

কিয়ারাকে উদ্দেশ্য করে যৌনগন্ধি মন্তব্য রামগোপালের, বিপাকে পড়ে কী করলেন পরিচালক

 

মঙ্গলবার ২০ মে প্রকাশ্যে আসে ওয়ার ২ ছবিটির টিজার। সেখানেই এক ঝলক দেখা মেলে কিয়ারা আডবানির। বিকিনি লুকে কেবল উষ্ণতা ছড়িয়েছেন যে সেটাই নয়, নজর কেড়েছেন রীতিমত। এবার তাঁকে নিয়ে যৌনগন্ধি মন্তব্য করে বিপাকে পড়লেন পরিচালক রামগোপাল ভার্মা। পরে জনরোষের মুখে পড়ে বাধ্য হন সেই পোস্ট ডিলিট করতে।

কী ঘটেছে?

এদিন ওয়ার ২ ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর টুইটারে সেটা নিয়ে একটি পোস্ট করেন রামগোপাল ভার্মা। সেখানে তিনি কথা বলেন কিয়ারা আডবানির বিকিনি লুক নিয়ে। লেখেন, ‘আমাদের দেশের এবং সমাজের বদলে হৃতিক এবং জুনিয়র এনটিআরের মধ্যে যুদ্ধ চলছে যে কে ওর (কিয়ারার) B*k পাবে, আর এই ছবিটি B**buster হবে।’ তাঁর এই ধরনের কথাবার্তা দেখে যারপরনাই বিরক্ত নেটপাড়া। কিয়ারাকে নিয়ে মন্তব্য করায় বিতর্ক শুরু হয়ে যায়।

এক ব্যক্তি এই বিষয়ে লেখেন, ‘এসব উনি কী লিখেছেন? পাগল হয়ে গিয়েছেন নাকি?’ আরেকজন লেখেন, ‘এসব নোংরা কথা উনি জনসমক্ষে বলছেন, শেয়ার করেছেন। তাহলেই ভাবুন বন্ধ ঘরে উনি কেমন মানুষ। ছিঃ!’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘উনি বহুদিন আগেই সৌজন্যতা, ভদ্রতার সীমা ছাড়িয়েছেন।’

কেউ আবার লেখেন, ‘একেবারেই অসভ্য এবং অভদ্র লোক একটা। ইতর। একজন মহিলাকে নিয়ে প্রকাশ্যে কেমন ভাবে কথা বলছেন।’ লোকজন তাঁর বিরুদ্ধে কথা বলতে শুরু করায়, কটাক্ষে জেরবার হয়ে পোস্ট ডিলিট করতে বাধ্য হন রাম গোপাল ভার্মা।

ওয়ার ২ প্রসঙ্গে

ওয়ার ২ ছবিটি আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে। এই ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে। কবীর হয়ে এই ছবিতে ফিরবেন হৃতিক রোশন। বিপরীতে থাকবেন জুনিয়র এনটিআর। আর নায়িকা হিসেবে দেখা মিলবে কিয়ারা আডবানিকে। অয়ন মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করেছেন। এটি যশরাজ স্পাইভার্সের পরবর্তী এবং ওয়ার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি।

(Feed Source: hindustantimes.com)