Horrible Road Accident: বিয়ে হয়েছিল মাত্র তিনদিন আগেই! রাজযোটকের মতোই মৃত্যুপথে নবদম্পতি, পড়ে রইল সংসার…

Horrible Road Accident: বিয়ে হয়েছিল মাত্র তিনদিন আগেই! রাজযোটকের মতোই মৃত্যুপথে নবদম্পতি, পড়ে রইল সংসার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

বিয়ের তিন দিনের মাথায় মৃত্যু দম্পতির ৷ মন্দিরে পুজো দিয়ে পথ-দুর্ঘটনার কবলে পড়ে নবদম্পতি ৷ ঘটনাস্থলে মৃত্যু হয়ে তাঁদের ৷ সোমবার গভীর রাতে রাজস্থানের আকলেরা থানা এলাকায়, মাতাজির মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন নববিবাহিত দম্পতি ৷ আচমকা তাদের বাইকে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় নবদম্পতি এবং পরিবারের ১৩ বছর বয়সী এক নাবালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনাটি এতটাই তীব্র ছিল যে সংঘর্ষের পর বাইকটি টুকরো টুকরো হয়ে যায়। বাইকটিতে আগুনও ধরে যায় ৷ কিছুক্ষণের মধ্যেই এটি পুড়ে ছাই হয়ে যায়। তিন দিন আগে এই দম্পতির বিয়ে হয়েছিল। কনের হাতের মেহেন্দি তখনও ওঠেনি ৷ দম্পতির বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আকলিরা পুলিশ তিনটি দেহ আকলিরা হাসপাতালের মর্গে রেখেছে । চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আকলিরা থানার ইনচার্জ ভূপেশ জানিয়েছেন, সারাথল জেলার বারানের বাবাদ থানা এলাকার বাসিন্দা দম্পতি ধনরাজ এবং খুশবু ভিলের তিন দিন আগে বিয়ে হয়েছিল। নবদম্পতি তাদের পরিবারের সুমিত ভিলকে নিয়ে বাইকে মনোহরথানা এলাকার হোদায় মাতাজি মন্দির দর্শন করতে গিয়েছিলেন। দর্শন শেষে বাড়ি ফেরার পথে পার্বণ নদীর সেতুতে একটি গাড়ি তাঁদের বাইকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ধনরাজ, খুশবু এবং সুমিতের মৃত্যু হয়।

ঘটনার খবর পাওয়া মাত্রই আকলিরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিন জনকেই আকলিরা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।

(Feed Source: zeenews.com)