জগদীশ সিং শেখাওয়াতের এক পুত্র অমিত সিংয়ের সামনেই বিয়ে। আগামী ২৮ মে তাঁর বিবাহ বাসর বসার কথা। আর সেই বিয়ের কার্ডে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে পরিবারটি নিজেদের দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করেছে। এই কার্ডটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ।
হবু বর নিজেই অপারেশন সিঁদুরের নায়ক (Photo: X)
সিকার, রাজস্থান: দেশপ্রেম এবং ত্যাগের এক অনন্য নজির স্থাপন করেছে রাজস্থানের সিকার জেলার ধোদ এলাকার একটি সাধারণ কৃষক পরিবার। কারণ কৃষক জগদীশ সিং শেখাওয়াতের তিন পুত্রই ভারতীয় সেনাবাহিনীতে রয়েছেন। আর তাঁরা প্রত্যেকেই সম্প্রতি ঘটে যাওয়া অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান সীমান্তে কর্তব্যে অবিচল ছিলেন। জগদীশ সিং শেখাওয়াতের এক পুত্র অমিত সিংয়ের সামনেই বিয়ে। আগামী ২৮ মে তাঁর বিবাহ বাসর বসার কথা। আর সেই বিয়ের কার্ডে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে পরিবারটি নিজেদের দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করেছে। এই কার্ডটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ।
অপারেশন সিঁদুর ও শেখাওয়াত পরিবার:
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ গিয়েছিল। তার পাল্টা জবাবে গত ৭ মে সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অভিযানকে ১৪০ কোটি ভারতবাসীর গর্ব বলে আখ্যা দিয়েছেন। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে, এই অভিযান বিশ্ব মঞ্চে ভারতের শক্তি প্রদর্শন করেছে।
এই পরিস্থিতিতে এক সাধারণ কৃষক পরিবারের তিন সন্তানই এই অভিযানের অংশ ছিলেন। আর এই গর্বের মুহূর্তটিকে অমর করে রাখার জন্য অমিত সিং নিজের বিয়ের কার্ডে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেছেন। যেখানে লেখা হয়েছে, আমাদের শক্তি, আমাদের গর্ব: অপারেশন সিঁদুর যোদ্ধারা তাঁদের ভাইয়ের বিয়েতে আপনাকে স্বাগত জানাচ্ছেন।
সামাজিক প্রতিক্রিয়া:
আগামী ২৮ মে সিকারেই বসবে অমিত সিংয়ের বিয়ের আসর। এটি কেবল একটি পারিবারিক উদযাপনই নয়, বরং জাতীয় গর্বের প্রতীকও হয়ে উঠেছে। বিয়ের কার্ডটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। X প্ল্যাটফর্মে একজন নেটিজেন লিখেছেন যে, “সিকারের এই কৃষক পরিবারটি দেখিয়ে দিয়েছে যে, ক্ষেত থেকে সোজা সীমান্ত পর্যন্ত দেশপ্রেমের বোধ যেন জীবন্ত।” অনেকেই আবার এই বিয়ের কার্ডটিকে সেনাবাহিনী এবং দেশের প্রতি শ্রদ্ধার প্রতীক বলেও বর্ণনা করেছেন। আসলে এই কার্ডে কেবল দেশপ্রেমেরই প্রতিফলন দেখা যায়নি, তার পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যের কথাও জনগণের কাছে ছড়িয়ে দিয়েছে।
অপারেশন সিঁদুরের গুরুত্ব:
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিতে একটি নতুন মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে অপারেশন সিঁদুরকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটিকে জিরো টলারেন্স নীতির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। অন্য দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার বলেছেন যে, এই অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড।
(Feed Source: news18.com)