এই ৬ বাজার-সেরা স্টকে বিপুল লোকসান, বিনিয়োগকারীরা হারিয়েছেন ৭৮,১৬৬ কোটি টাকা

এই ৬ বাজার-সেরা স্টকে বিপুল লোকসান, বিনিয়োগকারীরা হারিয়েছেন ৭৮,১৬৬ কোটি টাকা

Stock Price: শেয়ার বাজারে সাম্প্রতিক সময়ে বেশ অস্থিরতা চলছে। বাজার-সেরা ১০টি সেনসেক্সের সংস্থার মধ্যে ৬টির বাজার মূলধন ৭৮,১৬৬.০৮ কোটি টাকা কমে (Market Cap) গিয়েছে। এর মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন সবথেকে বেশি (Stock Market) কমে গিয়েছে। শেয়ার বাজারের দুর্বল মনোভাবের মধ্যে গত সপ্তাহে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৬০৯.৫১ পয়েন্ট অর্থাৎ ০.৭৪ শতাংশ কমে গিয়েছে। যেখানে নিফটি ৫০ সূচক ১৬৬.৬৫ পয়েন্ট (Stock Price) কমেছে, ০.৬৬ শতাংশ পতন এসেছে এই স্টকে।

কত কোটি টাকা লোকসান হয়েছে রিলায়েন্সের

গত সপ্তাহে সোমবার থেকে শুক্রবারের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস অর্থাৎ টাটা কনসালটান্সি সার্ভিসেস, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইনফোসিস এবং হিন্দুস্তান ইউনিলিভারের মত সংস্থাগুলি ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সময়ে এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, বাজাজ ফিনান্স এবং আইটিসি লাভের মুখ দেখেছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূল্য ৪০,৮০০ কোটি টাকা কমে এখন এসে দাঁড়িয়েছে ১৯ কোটি ৩০ লক্ষ ৩৩৯.৫৬ টাকায়। টাটা কনসালট্যান্সি সার্ভিসের বাজার মূলধন ৭৭১০.৫৪ কোটি টাকা কমে হয়েছে ১২ কোটি ৭১ লক্ষ ৩৯৫.৯৫ টাকা।

এই সংস্থাগুলিও লোকসানের মুখে

টেক সংস্থাগুলির মধ্যে ইনফোসিসের বাজার মূলধনও অনেকটাই কমেছে। ১০,৪৮৮ কোটি টাকা কমে এখন ইনফোসিসের বাজার মূলধন ৬ কোটি ৪৯ লক্ষ ৮৭৬.৯৮১ টাকা আর অন্যদিকে হিন্দুস্তান ইউনিলিভারের বাজার মূলধন ৫৪৬২ কোটি কমে ৫ কোটি ৫৩ লক্ষ ৯৭৪.৮৮ টাকায় এসে থেমেছে। আইসিআইসিআই ব্যাঙ্কের বাজার মূলধন ২৪৫৪.৩১ কোটি টাকা কমে হয়েছে ১০ কোটি ৩৩ লক্ষ ৮৬৮ টাকা। যেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাজার মূলধন ১২৪৯ কোটি টাকা কমে হয়েছে ৭ কোটি ৫ লক্ষ ৪৪৬.৫৯ টাকা।

তবে ভারতী এয়ারটেলের বাজার মূলধন গত সপ্তাহে ১০,১২১.২৪ কোটি টাকা বেড়ে হয়েছে ১০ কোটি ৪৪ লক্ষ ৬৮২.৭২ টাকা। বাজাজ ফিনান্সের মূল্য ৪৫৪৮.৮৭ কোটি কমে হয়েছে ৫ কোটি ৭৪ লক্ষ ২০৭.৫৪ টাকা।

বিরাট মুনাফা হয়েছে এই সংস্থাগুলির

এর পাশাপাশি আইটিসির বাজার মূলধন এই সপ্তাহে ৮৭৫.৯৯ কোটি টাকা বেড়ে হয়েছে ৫ কোটি ৪৫ লক্ষ ৯৯১ টাকা আর এইচডিএফসি ব্যাঙ্কের বাজার মূলধন ৩৯৯.৯৩ কোটি টাকা বেড়ে হয়েছে ১৪ কোটি ৮০ লক্ষ ৭২৪ টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

(Feed Source: abplive.com)