শেষ ম্যাচে জয় ম্যান ইউ-র, আটকাল লিভারপুল, প্রিমিয়র লিগের চূড়ান্ত পয়েন্ট তালিকা

শেষ ম্যাচে জয় ম্যান ইউ-র, আটকাল লিভারপুল, প্রিমিয়র লিগের চূড়ান্ত পয়েন্ট তালিকা

এবছর প্রিমিয়র লিগের খেতাব যে লিভারপুলের হাতে উঠছে, সেটা নির্ধারিত হয়ে যায় চার ম্যাচ আগেই। রবিবার শেষ হয় ২০২৪-২৫ মরশুমের প্রিমিয়র লিগ অভিযান। শেষ রাউন্ডের ম্যাচে জয় পায় ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল ও চেলসি। তবে ক্রিস্টাল প্যালেসের কাছে আটকে যায় চ্যাম্পিয়ন লিভারপুল। ক’দিন আগেই ফাইনালে ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ জেতা টটেনহ্যাম লিগের শেষ ম্যাচেও পরাজিত হয়।

প্রিমিয়র লিগের শেষ রাউন্ডের ফলাফল

১. ম্যাঞ্চেস্টার সিটি ২-০ গোলে হারিয়ে দেয় ফুলহ্যামকে।

২. টটেনহ্যাম ১-৪ গোলে হেরে যায় ব্রাইটনের কাছে।

৩. ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়ে দেয় অ্যাস্টন ভিলাকে।

৪. নিউক্যাসল ০-১ গোলে পরাজিত হয় এভার্টনের কাছে।

৫. আর্সেনাল ২-১ গোলে হারিয়ে দেয় সাউদাম্পটনকে।

৬. উলভারহ্যাম্পটন ১-১ গোলে ড্র করে বেনফোর্ডের সঙ্গে।

৭. লিভারপুল ১-১ গোলে ড্র করে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।

৮. লেস্টার ০-২ গোলে হেরে যায় বোর্নমাউথের কাছে।

৯. ওয়েস্টহ্যাম ৩-১ গোলে হারিয়ে দেয় ইপসউইচকে।

১০. চেলসি ১-০ গোলে পরাজিত করে নটিংহ্যাম ফরেস্টকে।

প্রিমিয়র লিগ ২০২৪-২৫ মরশুমের চূড়ান্ত পয়েন্ট তালিকা

পজিশন দল ম্যাচ জয় ড্র হার গোল পার্থক্য পয়েন্ট
১ লিভারপুল ৩৮ ২৫ ৯ ৪ +৪৫ ৮৪
২ আর্সেনাল ৩৮ ২০ ১৪ ৪ +৩৫ ৭৪
৩ ম্যান সিটি ৩৮ ২১ ৮ ৯ +২৮ ৭১
৪ চেলসি ৩৮ ২০ ৯ ৯ +২১ ৬৯
৫ নিউক্যাসল ৩৮ ২০ ৬ ১২ +২১ ৬৬
৬ অ্যাস্টন ভিলা ৩৮ ১৯ ৯ ১০ +৭ ৬৬
৭ নটিংহ্যাম ফরেস্ট ৩৮ ১৯ ৮ ১১ +১২ ৬৫
৮ ব্রাইটন ৩৮ ১৬ ১৩ ৯ +৭ ৬১
৯ বোর্নমাউথ ৩৮ ১৫ ১১ ১২ +১২ ৫৬
১০ বেনফোর্ড ৩৮ ১৬ ৮ ১৪ +৯ ৫৬
১১ ফুলহ্যাম ৩৮ ১৫ ৯ ১৪ ০ ৫৪
১২ ক্রিস্টাল প্যালেস ৩৮ ১৩ ১৪ ১১ ০ ৫৩
১৩ এভার্টন ৩৮ ১১ ১৫ ১২ -২ ৪৮
১৪ ওয়েস্টহ্যাম ৩৮ ১১ ১০ ১৭ -১৬ ৪৩
১৫ ম্যান ইউ ৩৮ ১১ ৯ ১৮ -১০ ৪২
১৬ উলভস ৩৮ ১২ ৬ ২০ -১৫ ৪২
১৭ টটেনহ্যাম ৩৮ ১১ ৫ ২২ -১ ৩৮
১৮ লেস্টার ৩৮ ৬ ৭ ২৫ -৪৭ ২৫
১৯ ইপসউইচ ৩৮ ৪ ১০ ২৪ -৪৬ ২২
২০ সাউদাম্পটন ৩৮ ২ ৬ ৩০ -৬০ ১২

(Feed Source: hindustantimes.com)