গত ১২ এপ্রিল বিজেপি-র জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে৷ পার্টি অফিসের সিঁড়িতেই ওই মহিলাকে জড়িয়ে ধরেন বিজেপি জেলা সভাপতি৷
গোন্ডার বিজেপি সভাপতি অমর কিশোর কাশ্যপ৷ (ডান দিকে) ভাইরাল ভিডিও-তে পার্টি অফিসেই মহিলা কর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাঁকে৷
গোন্ডা: জেলা পার্টি অফিসের মধ্যেই এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বিপাকে বিজেপির জেলা সভাপতি৷ অভিযুক্ত ওই নেতার নাম অমর কিশোর কাশ্যপ৷ তিনি উত্তর প্রদেশের গোন্ডা জেলার বিজেপি সভাপতি৷ ইতিমধ্যেই ওই নেতাকে শো কজ করে দল৷ পার্টি অফিসের মধ্যেই মহিলার সঙ্গে ওই বিজেপি নেতার ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷
জানা গিয়েছে, গত ১২ এপ্রিল বিজেপি-র জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে৷ পার্টি অফিসের সিঁড়িতেই ওই মহিলাকে জড়িয়ে ধরেন বিজেপি জেলা সভাপতি৷ এর পর দু জনে মিলে উপরে উঠে যান৷ গোটা ঘটনাই দলীয় কার্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায়৷ জানা গিয়েছে, বিজেপি নেতার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থা ধরা পড়া ওই মহিলা একজন বিজেপি কর্মী৷
ভিডিও-তে দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে বিজেপি-র ওই মহিলা কর্মী দলের জেলা অফিসে ঢুকছেন৷ তাঁর পিছনেই ছিলেন ওই বিজেপি নেতা৷ দ্রুত এগিয়ে গিয়ে ওই মহিলা কর্মীর কাঁধে হাত রাখেন তিনি৷ এর পর সিঁড়ির সামনেই দলের মহিলা কর্মীকে জড়িয়ে ধরেন তিনি৷ এর পর দু জনে সিঁড়ি দিয়ে উপরে উঠে যান৷
এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ঘটনাকে লজ্জাজনক বলে দাবি করে বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জানান৷ তার পরই সাতদিনের মধ্যে অভিযুক্ত বিজেপি নেতার জবাবদিহি তলব করা হয়েছে৷
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছেন বিজেপি-র অভিযুক্ত ওই জেলা সভাপতি৷ অমর কিশোর কাশ্যপের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরাই ওই ভিডিও-র ভুল ব্যাখ্যা করছে৷
কাশ্যপ বলেন, ‘ওই মহিলা একজন দলীয় কর্মী৷ ঘটনার দিন তিনি অসুস্থ বোধ করছিলেন বলে বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গা খুঁজছিলেন৷ সেই কারণেই আমি তাঁক পার্টি অফিসে নিয়ে আসি৷’
তাঁর আরও দাবি, ‘সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই মহিলার মাথা ঘুরিয়ে যায়৷ সেই কারণে আমি তাঁক ধরে ফেলি৷ আমাকে বদনাম করতেই এই ভিডিও-র অপব্যাখ্যা করা হচ্ছে৷’
যদিও দলের রাজ্য সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ শুক্লা কাশ্যপকে শো কজ করেছেন৷ ওই নোটিসে স্পষ্ট বলা হয়েছে, এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সাতদিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও নোটিসে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
(Feed Source: news18.com)