Sheikh Hasina: ‘বাংলাদেশকে ধ্বংসের হাত বাঁচাতে ইউনূসের পদত্যাগ করা উচিত’!

Sheikh Hasina: ‘বাংলাদেশকে ধ্বংসের হাত বাঁচাতে ইউনূসের পদত্যাগ করা উচিত’!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘এটা খুবই লজ্জাজনক যে, সন্ত্রাসবাদীর সমর্থনে সরকার চালাচ্ছেন মহম্মদ ইউনূস’। ফের বোমা ফাটালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মতে, ‘ইউনূসের পদত্যাগ করা উচিত, যাতে বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে’।

বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। মুজিব কন্যা যখন ভারতের আশ্রয়ে, তখন ওপার বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার চলছে। সেই সরকারেরই প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। নির্বাচন কবে? দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউনূসই।

রবিবার ১০টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে করেন ইউনূস। বৈঠকে ছিলেন  নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা কোনওভাবেই তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না এবং তিনি অন্তর্বর্তী সরকারের সময় আর বাড়াতে চান না। এপ্রিলের পর নির্বাচন বিলম্বিত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন’। এই পরিস্থিতিতে ফের মহম্মদ ইউনূসকে নিশানা করলেন শেখ হাসিনা।

এর আগে, বাংলাদেশে মানুষকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে গিয়েও ইউনূসকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন হাসিনা। তাঁর দাবি, ক্ষমতার লোভে বিদেশি শক্তির সঙ্গে মিলে বাংলাদেশের সর্বনাশের ছক এঁকেছেন ইউনূস। হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘মনে রাখবেন, আপনি যদি আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে’।

হাসিনা বলেছিলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের মানুষ যাতে না ভোলে, সে জন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম। সেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। এর জবাব কি দিতে পারবেন ইউনূস’?

(Feed Source: zeenews.com)