হামেশাই উত্তর প্রদেশ থেকে বিহারে আসত দু’টি ঘোড়া, পিঠে থাকত ইয়াব্বড় ঝোলা ! সন্দেহ হতেই পাকড়াও করে পুলিশ, আপাতত শ্রীঘরে ঠাঁই ‘অভিযুক্ত’ ঘোড়া দু’টির

হামেশাই উত্তর প্রদেশ থেকে বিহারে আসত দু’টি ঘোড়া, পিঠে থাকত ইয়াব্বড় ঝোলা ! সন্দেহ হতেই পাকড়াও করে পুলিশ, আপাতত শ্রীঘরে ঠাঁই ‘অভিযুক্ত’ ঘোড়া দু’টির

Bettiah News: মাঝমধ্যেই উত্তর প্রদেশ থেকে বিহারে ঘুরতে আসত ঘোড়া দু’টি। আর তাদের পিঠ থেকে ঝুলত বোঝা। যার মধ্যে থাকত লক্ষ লক্ষ টাকার মদ। অথচ কেউই তাদের আটকাতে পারত না। রাতের অন্ধকারে পিঠে বোঝা নিয়ে উত্তর প্রদেশের সীমানা পেরিয়ে বিহারে ঢুকে যেত তারা।

আপাতত শ্রীঘরে ঠাঁই ‘অভিযুক্ত’ ঘোড়া দু’টির

মুন্না রাজ, বিহার: বিহারের বেতিয়ায় একটি আজব ঘটনা প্রকাশ্যে এসেছে। আসলে কোনও মানুষকে নয়, বরং দুটি ঘোড়াকে পাকড়াও করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু কেন। কারণ মাঝমধ্যেই পাশের রাজ্য উত্তর প্রদেশ থেকে বিহারে ঘুরতে আসত ঘোড়া দু’টি। আর তাদের পিঠ থেকে ঝুলত বোঝা। যার মধ্যে থাকত লক্ষ লক্ষ টাকার মদ। অথচ কেউই তাদের আটকাতে পারত না। রাতের অন্ধকারে পিঠে বোঝা নিয়ে উত্তর প্রদেশের সীমানা পেরিয়ে বিহারে ঢুকে যেত তারা। এরপর ঠিক সঠিক গন্তব্যে পৌঁছে যেত। আর রাতের অন্ধকারে এভাবে ঘোড়ার মাধ্যমে মদ পাচারের যে কৌশল, তা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন পুলিশকর্মীরা।