স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নর্থ সিকিমের গুরুডোংমার লেক থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে ৷ চুংথাং ও মুন্সীথাংয়ের মাঝে দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে ৷
নর্থ সিকিমে ভয়াবহ দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকদের নিয়ে ১০০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি
পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: নর্থ সিকিমে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই গাড়ি হাজার ফুট নীচে গিয়ে পড়ল তিস্তা নদীতে! দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দু’জন পর্যটককে ৷ এখনও নিখোঁজ চালক-সহ মোট ৯ জন ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নর্থ সিকিমের গুরুডোংমার লেক থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে ৷ চুংথাং ও মুন্সীথাংয়ের মাঝে এই দুর্ঘটনা ৷ গাড়িতে মোট ১০ জন পর্যটক ছিলেন। পর্যটকদের ওই দুর্গম অঞ্চল থেকে উদ্ধারকাজ শুরু করেছে সেনাবাহিনী, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP), সিকিম পুলিশ এবং প্রশাসন।
গুরুতর আহত অবস্থায় দুই পর্যটককে গতকাল, বৃহস্পতিবার রাতেই গ্যাংটক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত উদ্ধার কাজ চলছে। পর্যটকদের পরিচয় জানার চেষ্টা চলছে।
(Feed Source: news18.com)