Muzaffarpur: অষ্টম শ্রেণী ফেল প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গ্র্যাজুয়েট প্রেমিকা ! গুঁড়িয়ে দিয়েছেন ধর্মের বেড়াজালও, এখন পুলিশি প্রহরার জন্য আকুতি-মিনতি করছেন নবদম্পতি

Muzaffarpur: অষ্টম শ্রেণী ফেল প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গ্র্যাজুয়েট প্রেমিকা ! গুঁড়িয়ে দিয়েছেন ধর্মের বেড়াজালও, এখন পুলিশি প্রহরার জন্য আকুতি-মিনতি করছেন নবদম্পতি

Unique Love Marriage Of Muzaffarpur: ভাইরাল ভিডিও-য় ওই প্রেমিকাকে বলতে শোনা গিয়েছে যে, তাঁর প্রেমিকের বিরুদ্ধে তাঁর পরিবারের লোকেরা যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আদালতের সামনে সত্য বলার জন্য প্রেমিকা পুলিশের কাছে সুরক্ষার আবেদন করেছেন।

আদিত্য রাজ, মুজফ্ফরপুর, বিহার: শৈশবের প্রেম কখনওই ভোলা যায় না। এই কথাটির সত্যতা আরও একবার প্রমাণিত হল। বিহারের মুজফ্ফরপুরের এক চাঞ্চল্য ঘটনা প্রকাশ্যে এসেছে। আসলে অপরিণত বয়সের ভালবাসার জন্য ধর্মের বেড়াজাল এবং সমস্ত গণ্ডি ভেঙে ফেলেছেন এক তরুণী। তিনি নিজে স্নাতক। তবে তাঁর প্রেমিকের পড়াশোনার দৌড় অষ্টম শ্রেণী পর্যন্তই। এমনকী প্রেমিককে বিয়ে করার জন্য হিন্দু আচার এবং সনাতন ধর্ম গ্রহণ করেছেন তিনি। দ্রুততার সঙ্গে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিও-য় ওই প্রেমিকাকে বলতে শোনা গিয়েছে যে, তাঁর প্রেমিকের বিরুদ্ধে তাঁর পরিবারের লোকেরা যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আদালতের সামনে সত্য বলার জন্য প্রেমিকা পুলিশের কাছে সুরক্ষার আবেদন করেছেন।