
অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত নিজের ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেছেন। যেখানে কঙ্গনা কঙ্গনা রানাওয়াত নিজের যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, তাঁর চুলে পাক ধরেছে। কঙ্গনা তাঁর ধূসর চুল না ঢেকে সকলকে দেখিয়ে লিখেছেন যে বুড়ো হওয়া সুখের বিষয়। তিনি আরও লিখেছেন, সাদা চুল দেখে তাঁর ছবির অনেক কলাকুশলী বিরক্ত হতেন।
কঙ্গনা রানাউতের পাকা চুল
কঙ্গনা রানাউত নিজের একটি সেলফি পোস্ট করেছেন। যে সেলফিতে, কঙ্গনা তাঁর পাকা চুলগুলি প্রকাশ্যে এনে লিখেছেন – ‘আমার তীর্থযাত্রীর মতো আত্মা (যিনি জীবনে সত্য ও আধ্যাত্মিকতার পথে চলেছেন) কখনই বুড়ো হওয়ার ভয় পেত না, তবে যখন আমার সিনেমার কলাকুশলীরা পাকা চুল দেখতেন, তখন তাঁরা বিরক্ত হয়ে উঠতেন, রঙিন স্প্রে ব্যবহার করতেন।’
কঙ্গনা রানাওয়াত আরও লেখেন, ‘এমন একটা জায়গায় আসতে পেরে খুশি যেখানে আমার পুরনো মুখ বা শরীর আমার কাছ থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। বয়স বাড়া মানেই আনন্দ। আপনি কি মনে করেন যে রাজনীতি সিনেমার চেয়ে বয়স্ক মহিলাদের প্রতি সদয়? এটাই আমি মনে করি।’
নিজের আরও একটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা হল যেখানে আপনি আসলেই যেমন, আর লোকজন আপনাকে যেভাবে দেখে, এই দুইয়ের মধ্যে কোনও পার্থক্য নেই।’
(Feed Source: hindustantimes.com)
