Operation Sindoor: পাকিস্তানের আকাশে ধ্বংস ভারতের যুদ্ধবিমান? বড় কথা বলে দিলেন সেনাপ্রধান

Operation Sindoor: পাকিস্তানের আকাশে ধ্বংস ভারতের যুদ্ধবিমান? বড় কথা বলে দিলেন সেনাপ্রধান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুর-এর সময়েই পাকিস্তান বারবার দাবি করেছিল তারা ভারতের রাফাল-সহ ৬ ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে। সেই দাবি উড়িয়ে দিলেন চিফ অব আর্মি স্টাফ(CDS) অনিল চৌহান। তবে এটাও স্বীকার করে নিলেন যে ওই সংঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। পকিস্তানের একাধিক এয়ারবেসে আঘাত করা হয়। এর পরই দাবি পাল্টা দাবি করা হয় দুদেশের তরফে। এনিয়ে সম্প্রতি ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে সিডিএস অনিল চৌহান বলেন, এখন দেখার বিষয় হল কেন ফাইটার জেট ধ্বংস হল যাতে ভারতীয়সেনা আরও ভালো কৌশল তৈরি করে পাল্টা হামলা করতে পারে।

জেনারেল চৌহানকে প্রশ্ন করা হয় পাকিস্তানের সঙ্গে ৪ দিনের সংঘর্ষে ভারতের কোনও ফাইটার জেট ধ্বংস হয়েছে কিনা? সিডিএস বলেন, বড় বিষয় হল আমরা আমাদের কৌশলগত ত্রুটির কথা বুঝতে পেরেছি। সেই ত্রুটি আমরা সারিয়েছি। পরের দুদিন তা প্রয়োগ করেছি। আমরা ফের আমাদের জেট উড়িয়েছি। তার লম্বা দূরত্বে লক্ষ্যবস্তুকে টার্গেট করেছে।

পাকিস্তান কি ভারতের ৬ ফাইটার জেট নামিয়ে দিয়েছে? সিডিএস বলেন, একেবারেই ভুল কথা।

উল্লেখ্য, এর আগে অপারেশন সিঁদুরের সাফল্যের বিষয়ে দেশবাশীকে জানান এয়ার মার্শাল এ কে ভান্ডারি। গত ১১ মে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে কোনও লড়াই ক্ষতি লড়াইয়ের একটি অংশ। তবহে আমাদের সব ফাইটার পাইলট নিরাপদে ফিরে এসেছে।

দুদেশের সম্পর্ক নিয়ে জেনারেল চৌহান আরও বলেন, কৌশল ছাড়া ভারত-পাকিস্তানের সম্পর্ক এক পাও এগোয় না। দুই দেশ একই সময় স্বাধীনতা পেয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ভারতের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে ছিল। তার মধ্যে একটি হল জিডিপি। আজ ভারত পাকিস্তানের থেকে অর্থনীতি, মানবিক উন্নয়ন, সামাজিক ন্যায়-সহ একাধিক বিষয়ে এগিয়ে । কূটনৈতিক দিক থেকেও আমরা অনেকটাই এগিয়ে। ২০১৪ সালে আমরা নওয়াজ শরিফকে আমন্ত্রণ করেছিলাম। কিন্তু  হাততালি দিতে দুটো হাত লাগে। কিন্তু তার পরিবর্তে আমরা শুধু শত্রুতাই পেয়েছি।

(Feed Source: zeenews.com)