১ জুলাই থেকে বন্ধ হতে চলেছে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার

১ জুলাই থেকে বন্ধ হতে চলেছে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার

আর নয় প্লাস্টিক৷ দেশে এবার ব্যান হতে চলেছে প্লাস্টিক৷ একবার ব্যবহার করা যায় (Single Use Plastic)এমন প্লাস্টিকের উৎপাদন, আমদানি, স্টকিং, ডিস্ট্রিবিউশন এমনকী বিক্রি এবং ব্যবহারের উপর কড়া নজরদারি শুরু হবে ১ জুলাই থেকে৷ সেদিন থেকে বন্ধ করা হবে এই ধরনের প্লাস্টিকের ব্যবহার৷ আজ, মঙ্গলবার, এই তথ্য সামনে এনেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক৷ পরের মাস থেকে বেশ কয়েকটি জিনিসের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে৷ মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে যে, একবার ব্যবহার করার মতো প্লাস্টিক, পলিস্টিরিনের তৈরি কোনও জিনিসই ব্যবহার করা যাবে না৷ এর উৎপাদন, আমদানি, স্টকিংও করা যাবে না ১ জুলাই থেকে৷ এই মর্মে কড়া নির্দেশিকা জারি হয়েছে৷